Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

দোলের দিন নিজের স্ত্রীয়ের প্রেমে পড়লেন রাজ চক্রবর্তী, শেয়ার করলেন ভিডিও

Updated :  Sunday, March 20, 2022 4:43 PM

বিয়ের আগে থেকেই রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলীর প্রেমের সম্পর্ক নজর কেড়েছিল সকলের। তবে বিয়ের পরেও তাদের প্রেমে কোনরকম ভাটা পড়েনি, তা তারা বারবার প্রমাণ করে দেন। এখন তাদের মাঝে রয়েছে তাদের একমাত্র রসগোল্লা অর্থাৎ তাদের ছেলে ইউভান। তাকে ঘিরেই এখন তাদের গোটা দুনিয়া। ব্যস্ততার মাঝেও নিজের ছেলের জন্য যথেষ্ট সময় বার করে নেন এই তারকা জুটি। তার বেড়ে ওঠার ছোট ছোট মুহূর্তের ছবি রাজ-শুভশ্রী প্রায়ই শেয়ার করে নেন সোশ্যাল মিডিয়ার পাতায়।

সবে ১৮ মাস বয়স তার। কয়েকদিন আগেই নিয়ম মেনে ন্যাড়া হয়েছে সে। সেই ছবিও ভাইরাল হয়েছিল নেটমাধ্যমে। নিজের এমন ন্যাড়া মাথা আয়নায় দেখে রীতিমতো চমকে গিয়েছিল ইউভান নিজেই। আর সেই মুহূর্তের ঝলক অভিনেত্রী নিজেই তুলে ধরেছিলেন নেটপাড়ায়।

সোশ্যাল মিডিয়ার পাতায় একে অপরের প্রতি প্রায়ই প্রেম জাহির করতে দেখা যায় রাজ ও শুভশ্রীকে। তবে সম্প্রতি দোলের দিনে নিজের স্ত্রীয়ের দিক থেকে চোখ ফেরাতে পারছিলেন না বিধায়ক-পরিচালক। এদিন নিজের ইনস্টাগ্রামের পাতা থেকেই শেয়ার করে নিয়েছিলেন একটি ভিডিও, যাতে তার ছেলে ও স্ত্রীকে দেখা গিয়েছে।

বিধায়ক পরিচালক এই ভিডিওটি শেয়ার করা মাত্রই তা ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওটির সাথে রাজ চক্রবর্তী ‘দেখু মে দেখু তুঝে কুদরাত কে নাজারে’ গানটি জুরে দিয়েছেন। ভিডিওতে শুভশ্রীকে একটি স্লিভলেস সাদা রঙের কুর্তিতে দেখা গিয়েছে। খোলা চুলে, হালকা মেকাপে ছিলেন তিনি। সিঁথি ভর্তি সিঁদুর, কপালে ছোট্ট টিপ, সাথে গালে ছিল অল্প একটু আবির। আর এই রূপে অভিনেত্রীর সৌন্দর্য যেন বেড়ে গিয়েছিল আরো দ্বিগুন। সাথে তার কোলে ছিল ইউভান। তার পরনে ছিল সাদা পাঞ্জাবি-পাজামা ও কপালেও ছিল আবিরের ছোঁয়া। দুজনের দিক থেকেই চোখ ফেরানো যাচ্ছিল না, তা বলাই বাহুল্য। ভিডিওটির শেষে গাড়িতে উঠে যেতে দেখা গিয়েছিল তাদের। ছেলের কথা মাথায় রেখেই এবার দোলে পরিবারের সাথেই সময় কাটিয়েছেন এই তারকা জুটি। সম্প্রতি সেই দৃশ্যই শেয়ার করতে দেখা গিয়েছে রাজ চক্রবর্তীকে।