Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

VIRAL: টুম্পা গানের সাথে নাচ এক ছোট্ট সুন্দরীর, এক্সপ্রেশন দেখেই মুগ্ধ সকলে

Updated :  Friday, March 25, 2022 8:33 AM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়ে নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান নেটিজেন তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে, তাহলে তাতে তিনি সফল হন সেকথা আলাদা ভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবার নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি এই ডান্স স্টার মৌ নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যে। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য। তবে সম্প্রতি একটি ছোট্ট বাচ্চা মেয়ের নাচের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ার পাতায়।

সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে একটি ছোট্ট বাচ্চা মেয়ে জনপ্রিয় বাংলা আইটেম নম্বর ‘টুম্পা’ গানের সাথে দুর্দান্ত নেচেছে। এই বাচ্চাটির মুখের এক্সপ্রেশনও ছিল দুর্দান্ত। নিজের বাড়ির উঠোনের এই ভিডিওটি বানিয়েছে মেয়েটি। ভিডিওটি বানানোর সময় সাদা ও গোলাপি রঙের মেলবন্ধনে ঘাঘড়াচোলিতে দেখা গিয়েছে তাকে। নিজের চ্যানেল ‘মিষ্টি কুইন’ থেকে এই ভিডিওটি শেয়ার করেছেন তিনি। একবছর আগে নিজের চ্যানেল থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছিল। বর্তমানে এই ভিডিওর ভিউজ ৩৮ লাখ।