Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বলিউড থেকে হারিয়ে গেছেন ‘মহব্বতে’ সিনেমার প্রীতি, পাল্টে গেছে পুরো চেহারা, দেখুন ছবি

Updated :  Monday, March 28, 2022 9:16 AM

বলিউড দুনিয়ার পুরনো সিনেমা থেকে শুরু করে নতুন সিনেমা সবকিছুই নেটিজেনদের নখদর্পণে থাকে। বিভিন্ন সিনেমাতে বিভিন্ন ধরনের তারকা কাজ করে লাইমলাইটে আসেন। কেউ কেউ অনেক সিনেমা করেও দর্শকদের প্রিয় হতে পারেন না, তো আবার কেউ কেউ হাতেগোনা কয়েকটি সিনেমাতে অভিনয় করে দর্শকদের মনের মনিকোঠায় সর্বদা রয়ে যায়। তেমনই একজন হলেন প্রীতি ঝাঙ্গিয়ানি। নামটা শুনে কি মনে পড়ছে? আচ্ছা, জানিয়ে রাখি অনেক বছর আগে মিউজিক ভিডিও “চুইমুই সি তুম লাগতি হো” মিউজিক ভিডিও এবং তারপর জনপ্রিয় হিন্দি ‘মহব্বতে’ সিনেমাতে দেখা গিয়েছিল এই অভিনেত্রীকে।

বলিউড থেকে হারিয়ে গেছেন 'মহব্বতে' সিনেমার প্রীতি, পাল্টে গেছে পুরো চেহারা, দেখুন ছবি

আশা করি, এতক্ষণে বুঝতে পেরে গিয়েছেন কার কথা বলা হচ্ছে। এই অভিনেত্রী হচ্ছেন সেই ভারতীয় জওয়ানের বিধবা স্ত্রী যার প্রেমে হাবুডুবু খেয়েছিলেন জিমি শেরগিল। তবে দীর্ঘদিন ধরে বলি জগতের পর্দায় আর দেখা যায়নি ওই মিষ্টি অভিনেত্রীকে। প্রায় অনেকদিন ধরেই লাইমলাইট এর বাইরে রয়েছেন প্রীতি। তবে আপনাদের জানিয়ে রাখি এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় থাকেন। এছাড়া অভিনয়ের পর্দাতে দেখা না গেলেও, বলিউডের সাথে বেশ যোগাযোগ রয়েছে তাঁর। আসলে স্বামীর সাথে তিনি একটি প্রোডাকশন হাউজ চালান।

বলিউড থেকে হারিয়ে গেছেন 'মহব্বতে' সিনেমার প্রীতি, পাল্টে গেছে পুরো চেহারা, দেখুন ছবি

প্রীতি বর্তমানে সংসারী হয়ে উঠেছেন। তাঁর দুটি সন্তান রয়েছে। অভিনেতা পারভিন দাবাসকে বিয়ে করে বেশ সুখে শান্তিতে সংসার করছেন তিনি। একদিকে অভিনেত্রী হিসেবে যেমন তিনি বিখ্যাত, ‘মহব্বতে’, ‘বাজ: আ বার্ড ইন ডেঞ্জার’, ‘আওয়ারা পাগল দিওয়ানা’ সিনেমার জন্য, ঠিক তেমনভাবে প্রযোজকের আসনে বসে প্রীতির সফল ছবি, ‘সাহি ধান্দে গলাত বান্দে’। পাশাপাশি বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক একটিভ থাকেন তিনি। মাঝে মাঝে তিনি বিভিন্ন ধরনের ভিডিও এবং ফটোশুটের ছবি পোস্ট করে থাকেন। ছবি পোস্ট করলেই নেটিজেনদের একটাই প্রশ্ন থাকে যে প্রীতি আবার কবে ক্যামেরার সামনের দুনিয়ায় ফিরে আসবেন।

বলিউড থেকে হারিয়ে গেছেন 'মহব্বতে' সিনেমার প্রীতি, পাল্টে গেছে পুরো চেহারা, দেখুন ছবি

অবশ্য এই প্রসঙ্গ নিয়ে অভিনেত্রী প্রীতি ঝাঙ্গিয়ানি খোলাখুলিভাবেই বলেছেন, “যেই ধরনের ছবিতে অভিনয় করার অপশন পাচ্ছি, সেই সব সিনেমার চরিত্র আমার পছন্দ হচ্ছে না। একজন অভিনেত্রী হিসেবে ক্যামেরার সামনে ফিরে যাওয়া আমাদের প্রধান লক্ষ্য। তবে প্রডিউসার হিসাবেও আমি বেশ কয়েকটা প্রজেক্টে কাজ করতে চাই। সিনেমার চরিত্র ভালো লাগলেই অভিনয়ের জগতে আবার ফিরব। তবে নিকট ভবিষ্যতে আমাকে ওটিটি প্লাটফর্মে কাজ করতে দেখতে পাবেন”।