Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

দেশি লুকে পোজ দিলেন আঙ্গুরী ভাবি, ছবি দেখে ঘায়েল ভক্তরা

Updated :  Wednesday, March 30, 2022 7:22 PM

শুভাঙ্গী আত্রে বিনোদন জগতের অন্যতম পরিচিত মুখ। ‘ভাবিজি ঘার পার হ্যায়’ রিয়্যালিটি শো-এর হাত ধরেই পরিচিতি পেয়েছিলেন তিনি। এই শো থেকেই আঙ্গুরী ভাবিকে চিনতে শুরু করেছিলেন দর্শকরা। সম্প্রতি খয়েরী ও সাদা পোশাকে শুভাঙ্গী আত্রে অর্থাৎ আঙ্গুরী ভাবিকে দেখে চোখ কপালে নেটনাগরিকদের একাংশের। সোশ্যাল মিডিয়ার পাতায় সেই ছবিই এখন ভাইরাল।

দেশি লুকে পোজ দিলেন আঙ্গুরী ভাবি, ছবি দেখে ঘায়েল ভক্তরা

ভাইরাল হওয়া ছবিতে শুভাঙ্গী আত্রেকে সাদা ও খয়েরী রঙা ফুলহাতা শর্ট ড্রেসে দেখা গিয়েছে। এই পোশাকে খোলা চুলে, হাইহিলে ছিলেন তিনি। তার চোখে-মুখে ছিল তীক্ষ্ণতার ছোঁয়া। এই পোশাকে বিভিন্ন পোজে ছবি তুলতে দেখা গিয়েছে শুভাঙ্গী আত্রেকে। এই ছবিগুলি শেয়ার হওয়া মাত্রই তা রীতিমতো ভাইরাল হয়েছে তার ভক্তদের মাঝে। সকলেই প্রশংসায় ভরিয়েছেন তাদের প্রিয় আঙ্গুরী ভাবিকে। সম্ভবত এই ছবিগুলি কোন ফটোশুটের খাতিরেই তুলেছেন তিনি।

দেশি লুকে পোজ দিলেন আঙ্গুরী ভাবি, ছবি দেখে ঘায়েল ভক্তরা
আঙ্গুরী ভাবি সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই অ্যাক্টিভ। তিনি প্রায়ই নিজের নানা ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। সম্প্রতি এই ফটোশুটের ছবি ছাড়াও তোর আরও বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে। তার একটিতে কালো টি-শার্ট ও সাদা শর্টসে দেখা গিয়েছে তাকে। আর অন্যটিতে সাদা ফুলহাতা টপ ও মিলিটারি প্রিন্টের হট প্যান্টে দেখা গিয়েছে। এই পোশাকে জঙ্গলের মাঝে একটি জিপের উপর বসে পোজ দিতে দেখা গিয়েছে শুভাঙ্গী আত্রেকে। রইল ছবি। নেটমাধ্যমেও তার অনুরাগীর সংখ্যা নেহাতই কম নয়, তা তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই স্পষ্ট হবে।

দেশি লুকে পোজ দিলেন আঙ্গুরী ভাবি, ছবি দেখে ঘায়েল ভক্তরা