Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ঘোমটা দিয়ে ডিজে গানে তুমুল নাচল জনপ্রিয় স্বপ্না চৌধুরী, মুহূর্তে ভাইরাল ভিডিও

Updated :  Sunday, April 3, 2022 7:41 PM

আজকালকার দিনে সোশ্যাল মিডিয়া ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। আসলে ডিজিটাল দুনিয়াতে আট থেকে আশি সকলের কাছেই একদিকে যেমন মোবাইল ফোন রয়েছে ঠিক অন্যদিকে সকলেই ইন্টারনেট পরিষেবা ব্যবহার করে থাকে। এখন বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া। বিভিন্ন ধরনের ভিডিও বা ছবি মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় ভাইরাল হয়। এমনকি আজকাল তো অনেকেই সোশ্যাল মিডিয়ার দৌলতে বিভিন্ন উপায়ে অর্থ উপার্জন করে থাকেন। যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকেন তারা অবশ্যই স্বপ্না চৌধুরীর নামটা শুনেছেন।

আজকের ইন্ডাস্ট্রি সম্বন্ধে অবগত সকলেই স্বপ্না চৌধুরীর নাম অবশ্যই জানেন। সে তাঁর দেশি স্টাইলে ঠুমকা দিয়ে লাখ লাখ নেটিজেনের মন জয় করে নিয়েছে। গোটা ভারতের মধ্যে সিংহভাগ পুরুষ নেটিজেন এই স্বপ্না চৌধুরীর ফ্যান। লক্ষাধিক মানুষ সোশ্যাল মিডিয়াতে স্বপ্না চৌধুরীকে ফলো করে থাকেন। তাই তো কোনো নাচের ভিডিও সোশ্যাল মিডিয়াতে আসলেই তা চোখের পলকে তুমুল ভাইরাল হয়ে যায় ইন্টারনেট দুনিয়াতে। সম্প্রতি এমনই একটি ভিডিও নিয়ে তুমুল চর্চা চলছে বিভিন্ন সামাজিক মাধ্যমে।

সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, স্বপ্না চৌধুরী একটি হরিয়ানভি গানে তুমুল নাচ করছেন। তাঁর পরনে রয়েছে সবুজ রঙের ঝকমকে সালোয়ার-কামিজ পোশাক। সে দেশি ডিজে গানের তালে কোমর দুলিয়ে নাচ করে অনেকের মন জয় করে নিয়েছেন। জানিয়ে রাখি অভিনেত্রী “পানি ছালকে” নামক একটি গানে নাচ করছিলেন। এই ভিডিও পোস্ট করে অভিনেত্রী মজার ক্যাপশন দিয়ে লিখেছেন, “আমরা কোথায় গিয়েছিলাম, যে আমাদের ফিরে আসতে হবে!”

বলা বাহুল্য, স্বপ্না চৌধুরীর ওই নাচের ভিডিও মুহুর্তের মধ্যে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে গেছে। ইতিমধ্যেই ভিডিওটি অগুনতি মানুষ দেখেছেন এবং প্রায় ৭১ হাজার মানুষ ভিডিওতে লাইক করেছেন। অনেকেই কমেন্ট করে বলেছেন যে স্বপ্নার চালের সামনে হার মানবেন সবাই। কেউ কেউ অভিনেত্রীর সৌন্দর্যের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। আপনি যদি ভিডিওটি এখনও অব্দি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নিন।