Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

পবন সিং এবং মোনালিসার রোমান্টিক দৃশ্য দেখে রাতের ঘুম উড়বে, দেখুন ভিডিওর ঝলক

Updated :  Thursday, April 7, 2022 7:44 PM

বর্তমানে ভারতে অত্যন্ত জনপ্রিয় সংগীত এর মধ্যে একটি হলো ভোজপুরি সংগীত। পার্টি হোক অথবা ঠাকুর পূজার ভাসান সব জায়গাতেই ভোজপুরি গানের জুড়ি মেলা ভার। অথবা যদি কোনো পিকনিক হয় সেখানেও কোনো-না-কোনো ভোজপুরি গান বেজেই থাকে। আর যারা ভোজপুরি সিনেমা বেশ পছন্দ করে থাকেন তারা বেশ ভালো করেই জানেন ভোজপুরি সিনেমার একজন জনপ্রিয় নায়িকা হলেন মোনালিসা। তিনি সোশ্যাল মিডিয়াতে মাঝেমধ্যেই হয় ডাল হন তার এই সমস্ত গানের ভিডিওর জন্য। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে তার আরও একটি ভিডিও হয়েছে জনপ্রিয়।

এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি মোনালিসা নিজের বোল্ড লুকের মাধ্যমে সকলকে একেবারে ঘায়েল করে দিয়েছেন। মোনালিসার এই লুক দুর্দান্তভাবে নজরকাড়া। এই গানের ভিডিওতে মোনালিসার সঙ্গে রয়েছেন ভোজপুরি আরো একজন সুপারস্টার যার নাম পবন সিং। এই ভিডিওতে তাদের দুজনের রোমান্টিক দৃশ্য ভিডিওকে আরও জনপ্রিয় করে তুলেছে। পবন সিং এবং মোনালিসার এই রোমান্টিক গানটি সকলের কাছ থেকে দারুন রেসপন্স পেতে শুরু করেছে। এই গানটি রেকর্ড করা হয়েছিল একটি ভোজপুরি সিনেমার জন্য। এই সিনেমাটিও কিন্তু সুপারহিট।

এই গানটির নাম মুয়াই দিহালা রাজা জি। এই গানটি বর্তমানে ইউটিউবে ৪০ মিলিয়নের বেশি মানুষ শুনে নিয়েছেন। গানটি লিখেছেন বিনয় বিহারী এবং এই গানটির সুর দিয়েছেন রাজেশ গুপ্তা। মোনালিসা এবং পবন সিং এই গানের ভিডিওতে অভিনয় করেছেন। তাদের দুজনের এই রোমান্টিক কেমিস্ট্রি সকলের বেশ পছন্দ হতে শুরু করেছে। সকলেই এই ভিডিওটি দেখতে পছন্দ করছেন এবং ইতিমধ্যেই এই ভিডিওটি বেশ ভাইরাল।