Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Viral: বৈশাখের গানে প্রাণ খুলে নাচ সুন্দরী যুবতীর, লাল শাড়িতে নজর কেড়েছেন

Updated :  Monday, April 25, 2022 2:27 PM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান নেটিজেন তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে, তাহলে তাতে তিনি সফল হন সেকথা আলাদা ভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবার নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি এই ‘ডান্স স্টার মৌ’ নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যে। তার নিজস্ব ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা নেহাতই কম নয়। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।

পয়লা বৈশাখ চলে গিয়েছে বেশ কয়েকদিন আগে। বাঙালি মতে নতুন বছর শুরু হয়ে গিয়েছে। আর এই বৈশাখের শুরুতেই ‘রঙ্গিলা বৈশাখ’এ মেতে উঠেছে সকলের প্রিয় ডান্স স্টার মৌ। তিন সপ্তাহ আগে নিজের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি শেয়ার করেছেন তিনি। পয়লা বৈশাখ উপলক্ষে এই নাচের ভিডিওটি বানিয়েছেন পূর্ব বর্ধমানের মেয়ে মৌ। ভিডিওটি বানানোর সময় লাল রঙা ফ্যান্সি শাড়িতে দেখা গিয়েছে তাকে। সাথে পরেছিলেন মানানসই সাদা রঙের ডিজাইনার ব্লাউজও। খোঁপায় দিয়েছিলেন ফুলের মালা। সাথে ছিল মানানসই অলংকারও। নিঃসন্দেহে এই বেশে ভালোই লাগছিল তাকে। ইতিমধ্যেই তার শেয়ার করা ভিডিওর ভিউজ ৩৮ হাজার ছাড়িয়েছে। তাকে প্রশংসায় ভরিয়েছেন তার অনুরাগীরাও, ভিডিওর মন্তব্যবক্সে চোখ পাতলেই সেইসমস্ত মন্তব্যের দেখা মিলবে।