Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Urfi Javed: সবুজ বিকিনিতে বোল্ড উরফি, ক্যামেরার সামনে এমন পোজ দিলেন অভিনেত্রী, ভাইরাল ভিডিও

Updated :  Sunday, May 8, 2022 9:55 AM

বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছেন তিনি। তবে সেইসময় বিগবসের মঞ্চ থেকে সেভাবে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি অভিনেত্রী। বর্তমানে উরফি আর বিতর্ক একে অপরের সমার্থক হয়ে গিয়েছেন। তিনি যেখানে থাকবেন সেখানে বিতর্ক দানা বাঁধবেই। নিজের অদ্ভুত সাজপোশাকের জন্য প্রায়ই উরফি কটাক্ষের শিকার হন নেটিজেনদের কাছে। তিনি কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি সবকিছুই করতে পারেন, তা এতদিনে স্পষ্ট সকলের কাছেই।

সম্প্রতি আবারো নিজের পোশাকের জন্যই নেটমাধ্যমে নেটনাগরিকদের একাংশের মাঝে কটাক্ষ হতে দেখা গেল অভিনেত্রীকে। সোশ্যাল মিডিয়ায় আবারো বিকিনি লুকে অভিনেত্রী। এই সাজে তার শরীরের অধিকাংশ ছিল উন্মুক্ত। কচি কলাপাতা রঙের বিকিনিতে ছিলেন অভিনেত্রী। হালকা মেকাপে, চুলে হস্টেল বাঁধতে দেখা গিয়েছে তাকে। ঠোঁটে ছিল হালকা রঙের লিপস্টিক। পায়ে পরেছিলেন মানানসই হাইহিল। তার চোখে-মুখে ছিল আবেদনের ছোঁয়া। সম্প্রতি এই লুকেই ক্যামেরার সামনে ধরা দিয়েছেন তিনি। নিজের এই লুকের শেয়ার করে নিয়েছেন নিজেই।

এই ভিডিও শেয়ার হওয়ার পর থেকেই, তা ভাইরাল হয়ে গিয়েছে। ভাইরাল হতে না হতেই আবারো নেটদুনিয়ায় কটাক্ষের শিকার হতে দেখা গেল অভিনেত্রীকে। একাধিক কু-মন্তব্য লক্ষ্য করা গিয়েছে তার এই ভিডিওর কমেন্টবক্সে। তবে এই সমস্ত কটাক্ষ তার কাছে নতুন কিছু নয়। প্রায়ই নিজের পোশাকের জন্য চর্চায় থাকতে দেখা যায় অভিনেত্রীকে। তবে এই সমস্ত বিষয়কে তিনি একেবারেই পাত্তা দিতে নারাজ। তিনি নিজের মর্জি মাফিক কাজ করতেই পছন্দ করেন। প্রায়ই অভিনেত্রী স্পষ্ট, বিতর্কিত মন্তব্য করে থাকেন। নিজের এই সমস্ত কাণ্ডকারখানার জন্যই তিনি বেশি পরিচিত নেটিজেনদের মাঝে। মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভক্তদের সাথে নিজের মনের কথাও ভাগ করে নিতে দেখা যায় অভিনেত্রীকে।