Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বিদেশে রাস্তায় ‘পুষ্পা’র শ্রীভল্লি গানের তালে ভায়োলিন বাজাচ্ছে এক কমবয়সী যুবতী, ব্যাপক ভাইরাল ভিডিও

Updated :  Thursday, May 12, 2022 2:01 PM

‘পুষ্পা, দ্য রাইজিং স্টার’ সিনেমা রীতিমতো বক্সঅফিস কাঁপিয়ে একাধিক রেকর্ড চূর্ণ-বিচূর্ণ করে প্রত্যেক দেশবাসীর মনের মনিকোঠায় জায়গা করে নিয়েছে। ডিসেম্বর মাসের ১৭ তারিখে মুক্তি পেয়েছিল আল্লু অর্জুনের এই সিনেমাটি। সিনেমাটির বেশ কিছু অ্যাকশন সিকোয়েন্স এবং গানের স্টেপ বেশ কিছুদিন ধরে সুপার ট্রেন্ডিং হয়ে আছে। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও এই সিনেমার জনপ্রিয়তা কিছু কম নয়। তাবড় তাবড় অভিনেতা এবং ক্রিকেটারদের এই সিনেমার গানের তালে ভিডিও বানাতে দেখা গেছে। তবে সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে আবাক হয়ে গিয়েছে সকল নেটজনতা।

মোটামুটি এখন সোশ্যাল মিডিয়া খুললেই একটার পর একটা ভিডিও দেখা যায় যাতে পুষ্পা সিনেমার গানের কিছু অংশ বা রক্ত গরম করা ডায়লগ ব্যবহার করা হয়েছে। আসলে ওটাই এখন ট্রেন্ড। ভারতীয় দলের ক্রিকেটার থেকে শুরু করে বিদেশের ক্রিকেটার বা অনেক হলিউড তারকা এই সিনেমার গানের তালে ভিডিও বানিয়েছেন। এই সিনেমার শ্রীভল্লি গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। এখনো অনেকেই এই গানের তালে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন। তবে সম্প্রতি এক বিদেশি যুবতী এই গানের তালে ভায়োলিন বাজিয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন।

আসলে ইন্টারনেট একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে যেখানে দেখা গেছে রাস্তার ধারে বিদেশের মাটিতে এক যুবতী পুষ্পার শ্রীভল্লি গানের তালে অসম্ভব সুন্দর কায়দায় ভায়োলিন বাজাচ্ছেন। তাঁর দক্ষ আঙ্গুলের ছোঁয়ায় বাদ্যযন্ত্রটির সুর অত্যন্ত শ্রুতিমধুর লাগছে। জানা গিয়েছে, ওই কমবয়সী যুবতীর নাম ক্যারোলিনা প্রোটসেনকো। ক্যারোলিনা এই গানটি ২৪ এপ্রিল তার ইউটিউব চ্যানেলে শেয়ার করেছেন এবং এটি এখনও পর্যন্ত ৪৬ লাখেরও বেশি বার দেখা হয়েছে।

আসলে ক্যারোলিনা প্রোটসেনকো একজন বিখ্যাত ইউটিউবার যিনি তাঁর ভায়োলিন দিয়ে সারা বিশ্বের বিখ্যাত সব গান বাজান। ক্যারোলিনার জন্ম ৩ অক্টোবর, ২০০৪ সালে। যুবতীটি ইউক্রেনের বাসিন্দা। তার বাবা-মা গিটার এবং পিয়ানো বাজান। ২০১৫ সালে, তার পরিবার মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বসতি স্থাপন করে। ক্যারোলিনার তিনটি ইউটিউব চ্যানেল রয়েছে এবং তার লক্ষ লক্ষ ভক্ত রয়েছে। আগেও সে অনেক বিখ্যাত গানে ভায়োলিন বাজিয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন।