Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Viral: ‘সাওয়ার লু’র তালে বাড়ির ছাদেই অসাধারন নাচ সুন্দরী যুবতীর, প্রশংসায় নেটজনতা

Updated :  Sunday, May 29, 2022 9:44 AM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি জয়ন্তী চক্রবর্তী নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যে। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।

সম্প্রতি যে ভিডিওটির সূত্র ধরে চর্চায় জয়ন্তী, সেখানে বলিউডের অন্যতম হিট ছবি ‘লুটেরার’ ‘সাওয়ার লু’র তালে নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে তাকে। নিজের ইউটিউব চ্যানেল ‘জে সি ওয়ার্ল্ড’ থেকে মাস দশেক আগে নিজের এই নাচের ভিডিওটি শেয়ার করে নিয়েছিলেন তিনি। বর্তমানে যা ১৬ হাজারের বেশি মানুষ দেখে ফেলেছেন। প্রশংসাও করেছেন নেটনাগরিকদের অনেকে। খোলা আকাশের নীচে নিজের বাড়ির ছাদেই বানিয়েছেন ভিডিওটি। কালো শাড়িতে, খোলা চুলে মানানসই সাজে দেখা গিয়েছিল তাকে। সম্প্রতি তার এই ভিডিওটিই পুনরায় আবারো প্রশংসিত হয়েছে তার অনুরাগীদের মাঝে, কমেন্টবক্সে চোখ রাখলেই সবটা স্পষ্ট হবে।