Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

VIDEO: ‘আমি পালঙ্কো সাজাইলাম গো’, সবুজ প্রকৃতির মাঝে অসাধারণ লোকনৃত্য সুন্দরী যুবতীর

Updated :  Tuesday, June 7, 2022 8:18 AM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি মৌমিতা বিশ্বাস নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।

আটমাস আগে শেয়ার হওয়া একটি ভিডিওর সূত্র ধরেই চর্চায় মৌমিতা বিশ্বাস। এই ভিডিওতে তাকে একেবারে বাঙালি মেয়ে বউদের সাজে দেখা গিয়েছে। আগেকারদিনের মা-ঠাকুমাদের মতো শাড়ি পরেছিলেন তিনি। একটি মানানসই লাল শাড়িতে ও নীল ব্লাউজে দেখা গিয়েছে তাকে। এই পোশাকে ‘আমি পালঙ্কো সাজাইলাম গো’ এই গানের তালেই খোলা আকাশের নীচে, সবুজের মাঝে নৃত্য পরিবেশন করেছেন তিনি। তার খোপায় ছিল কমলা গাঁদা ফুল। হাতে ছিল একরাশ ফুলের সমাহার। আট মাস আগে শেয়ার হলেও সম্প্রতি প্রকৃতির মাঝে তার এই নাচের ভিডিওটি পুনরায় ভাইরাল হয়েছে তার অনুরাগীদের মাঝে। বর্তমানে এই ভিডিওটি আড়াই লাখের কাছাকাছি মানুষ দেখে ফেলেছেন। তবে এই প্রথম নয়, তার শেয়ার করা যেকোনো নাচের ভিডিওরই ভিউজ লাখে কথা বলে।