Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

VIRAL: চোখে চশমা পরনে শাড়ি, ‘কমলা’র তালে রাস্তায় দুর্দান্ত নাচ বৃদ্ধ ঠাকুমার, ভাইরাল ভিডিও

Updated :  Tuesday, June 7, 2022 8:31 AM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

তবে আজকের যুগে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া বেশিরভাগ মানুষের কাছে বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোন কিছুই ভাইরাল হতে খুব বেশি সময় লাগে না। যদি কোন ভিডিও কিংবা ছবি নেটনাগরিকদের দৃষ্টি আকর্ষণ করতে পারে তাহলে সেটি ভাইরাল হবেই। সম্প্রতি তেমনি একটি ভিডিও ভাইরাল হয়েছে। যা দেখে বেজায় মজা পেয়েছেন নেটিজেনরা। রইল সেই ভিডিও।

অপূর্ব সরকার নামের এক ব্যক্তি নিজের ফেসবুকের পাতায় একটি ভিডিও শেয়ার করেছেন, যা শেয়ার হওয়া মাত্রই নেটিজেনদের মাঝে ভাইরাল হয়ে গিয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, এক থাকুমা শাড়ি পরেই রাস্তার মাঝে শান ও আকৃতি কক্করের কণ্ঠে জনপ্রিয় গান ‘কমলা’র তালে নেচেছেন। রীতিমতো গানটি উপভোগ করে নেচেছেন তিনি, তা তাকে দেখেই বোঝা গিয়েছে। নাচের সময় চোখে সানগ্লাসও পরেছিলেন ঠাকুমা। সম্প্রতি এই ভিডিওটি ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ার পাতায়। ঠাকুমার এমন প্রাণবন্ত নাচ দেখে বেজায় মজা পেয়েছেন নেটিজেনরাও। সম্প্রতি এই ভিডিওটি মনে ধরেছে আট থেকে আশি সকলেরই।