Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

VIDEO: সমুদ্রের ধারেই আম্রপালির সাথে রোমান্সে মাতলেন নীরাহুয়া, ঝড়ের গতিতে আইরাল ভিডিও

Updated :  Tuesday, June 7, 2022 7:33 PM

সম্প্রতি নেটদুনিয়ায় একটি ভোজপুরি গান ভীষণরকম ভাইরাল হয়েছে। এই গানে দেখা মিলেছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় জুটির। ভাইরাল হওয়া গানে আম্রপালি দুবে ও দীনেশ লাল যাদবকে দেখা গিয়েছে। এনারা দুজনেই ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম দুই প্রথম সারির তারকা। ভিডিওতে তাদের রোমান্স রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে, তা বলাই বাহুল্য। সম্প্রতি একটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়, যার ভিউজ এই মুহূর্তে কোটিতে কথা বলছে।

আম্রপালি দুবে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় সুন্দরী প্রথম সারির অভিনেত্রী। তিনি ভীষণভাবে জনপ্রিয় সেখানকার দর্শকদের মাঝে। সম্প্রতি ‘সামান চুনমুনিয়া’র তালে ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম প্রথম সারির জনপ্রিয় অভিনেতা দীনেশের সাথে রোমান্স করতে দেখে বেশ মজাই পেয়েছেন দর্শকরা, তা বলাই বাহুল্য। সমুদ্রের ধারেই এই নাচের ভিডিও শুট করতে দেখা গিয়েছে তাদের। রীতিমতো গানের দৃশ্যেই তাদের রোমান্স করতে দেখা গিয়েছে। তাদের সাথে পর্দায় দেখা গিয়েছে আরও কয়েকজন কো-ডান্সারদের।

‘ওয়ার্ল্ড ওয়াইড রেকর্ডস ভোজপুরি’ নামক ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রায় পাঁচ বছর আগে এই ভোজপুরি মিউজিক ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছিল। বর্তমানে এই মিউজিক ভিডিওটি দু’কোটির কাছাকাছি মানুষ দেখে ফেলেছেন। এই গানের কথা দিয়েছেন পেয়ারে লাল যাদব। মিউজিক বানিয়েছেন ওম ঝাঁ। কণ্ঠ দিয়েছেন ইন্দু সোনালী ও ওম ঝাঁ। সাম্প্রতি এই ভিডিওর সূত্র ধরেই চর্চায় এই অনস্ক্রিন তারকা জুটি।