Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

VIRAL: শপিংমলের লিফটে রোমান্টিক হলেন নিরাহুয়া ও অঞ্জনা সিং, লাস্যময়ী ভিডিও ব্যাপক ভাইরাল

Updated :  Tuesday, June 7, 2022 2:49 PM

বলিউডের পাশাপাশি আজকালকার দিনে মাঝে মাঝেই চর্চার কেন্দ্রবিন্দুতে আসছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে ভোজপুরি ছবির। বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে। বিশেষ করে ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় দেখা যায় বিভিন্ন ভোজপুরি সিনেমার গান বা ভিডিও। যারা মোটামুটি ভোজপুরি সিনেমার সাথে পরিচিত তারা সকলেই ভোজপুরি সুপারস্টার নিরাহুয়া নামটা শুনেছেন। সম্প্রতি প্রকাশ পাওয়া তাঁর একটি গান ইউটিউবে ব্যাপক ভাইরাল হয়ে গেছে।

কিছুদিন আগেই ভোজপুরি সুপারস্টার নিরাহুয়া ওরফে দীনেশ লাল যাদব এবং অভিনেত্রী অঞ্জনা সিং একটি মিউজিক ভিডিওতে কাজ করেছিলেন। এই গানের ভিডিওটি জনপ্রিয় ভোজপুরি সিনেমা জিগার থেকে নেওয়া হয়েছে। এই পুরো মিউজিক ভিডিওতে অঞ্জনা সিংকে, নিরাহুয়ার সাথে রোমান্টিক ডান্স করতে দেখা গিয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে অভিনেত্রী অঞ্জনা সিং একটি শপিংমলে নিজের জন্য শপিং করতে গিয়েছেন। সেই শপিং মলে পৌঁছে যান অভিনেতা নিরাহুয়া। তারপর তারা মুখোমুখি হয়ে যান একটি লিফটের মধ্যে। তারপর তো অঞ্জনা ও নিরাহুয়া লিফটের মধ্যে বেশ রোমান্টিক হয়ে ওঠেন। একে অপরকে জড়িয়ে ধরেন এবং চুম্বনে ভরিয়ে দেন। এই লাস্যময়ী সিন মন জয় করে নিয়েছে সকল ভোজপুরি ফ্যানদের।

এই মিউজিক ভিডিও সোশ্যাল মিডিয়াতে আসতেই ব্যাপক ভাইরাল হয়ে গেছে। লাখ লাখ মানুষ ভিডিওটি ইতিমধ্যেই দেখে নিয়েছেন এবং অনেকেই লাইক এবং কমেন্ট করেছেন। আবার অনেকেই ভিডিওটিকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিয়েছেন। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়াতে সুপারহিট নিরাহুয়া এবং অঞ্জনা সিং এর মিষ্টি প্রেমের ভিডিও। আপনি যদি ভিডিওটি এখনো না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নিন।