Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

VIDEO: ‘শাল তলে বেলা ডুবিল’ গানের সাথে অসাধারন নাচ সুন্দরী যুবতীর, প্রশংসার ঝড় নেটদুনিয়ায়

Updated :  Friday, June 10, 2022 8:31 AM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়ে নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান নেটিজেন তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে, তাহলে তাতে তিনি সফল হন সেকথা আলাদা ভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউ নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি এই ‘ডান্স স্টার মৌ’ নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যে। তার নিজস্ব ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা নেহাতই কম নয়। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।

তবে সম্প্রতি ডান্স স্টার মৌ’এর যে নাচের ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে জনপ্রিয় ঝুমুর গান ‘শাল তলে বেলা ডুবিল’র সাথে নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে মৌমিতা বিশ্বাসকে। একেবারে প্রকৃতির কন্যারূপে সেজে উঠেছিলেন তিনি। দেখে মনে হচ্ছিল, যেন প্রকৃতির সাথে রঙ মিলিয়েই শাড়িটি পরেছিলেন। চারিদিকে ছিল পলাশ ফুলের গাছ, যা শান্তি দিচ্ছিল চোখকেও। উল্লেখ্য, দু’মাস আগে এই ভিডিওটি নিজের ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করেছিলেন তিনি। বর্তমানে যার ভিউজ ৭ লাখের কাছাকাছি। ঝুমুর গানের সাথে তার এই নাচ দেখে তাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তার অসংখ্য ভক্তরা। ভিডিওর কমেন্টবক্সে চোখ রাখলেই তা স্পষ্ট হবে। রইল সেই ভিডিও।

উল্লেখ্য, তিনি সোশ্যাল মিডিয়ার একজন পরিচিত মুখ। বর্তমানে তার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা দু’লাখ ছাড়িয়েছে। নিজের চ্যানেল থেকে বিভিন্ন গানের সাথে ইতিমধ্যেই ১০৯’টি নাচের ভিডিও শেয়ার করে ফেলেছেন মৌ। সোশ্যাল মিডিয়াই যে তাকে এক বিপুল পরিচিতি এনে দিয়েছে নেটিজেনদের একাংশের মাঝে, তা নিয়ে সন্দেহের অবকাশ নেই।