Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Urfi Javed: ফুল দিয়ে বানানো বিকিনি, উরফির নতুন সাজ দেখেই নেটিজেনদের মনে পড়ল ‘পুষ্পা’র ডায়লগ

Updated :  Sunday, June 19, 2022 8:24 PM

বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছিলেন তিনি। তবে সেইসময় বিগবসের মঞ্চ থেকে সেভাবে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি অভিনেত্রী। বর্তমানে উরফি আর বিতর্ক একে অপরের সমার্থক হয়ে গিয়েছেন। তিনি যেখানে থাকবেন সেখানে বিতর্ক দানা বাঁধবেই। নিজের অদ্ভুত সাজপোশাকের জন্য প্রায়ই উরফি কটাক্ষের শিকার হন নেটিজেনদের কাছে। তিনি কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি সবকিছু করতে পারেন, তা এতদিনে স্পষ্ট সকলের কাছেই।

সম্প্রতি আবারো নিজের লুকের জন্যই চর্চায় উঠে এসেছেন তিনি। একেবারে ফ্লাওয়ার ফুল বিকিনিতে দেখা মিলেছে তার। খোলা চুলে, হালকা মেকাপে ছিলেন অভিনেত্রী। তাকে এই প্রথম বিকিনি লুকে দেখা গেল না, আগেও একাধিকবার বিকিনি লুকে দেখা মিলেছে উরফির। তবে এমন ফুলে ঢাকা বিকিনিতে দেখা যায়নি তাকে। সম্প্রতি তার এই সাজ দেখে চোখ কপালে অধিকাংশ নেটনাগরিকদের। তার ভক্তদের একাংশ আবারও মুগ্ধ হয়েছেন অভিনেত্রীর রূপের ছটায়। সম্প্রতি নিজের এই ফ্লাওয়ার ফুল পোশাকের জন্যই চর্চায় উরফি জাভেদ।

উল্লেখ্য, অভিনেত্রীর এই সাজ নেটিজেনদের মনে করিয়ে দিয়েছে ‘পুষ্পা’র সেই জনপ্রিয় সংলাপ, ” পুষ্পা নাম শুনকার ফ্লাওয়ার সামঝে কেয়া? ফায়ার হায় মে”। উরফি জাভেদের এই পোশাক দেখে এই সংলাপই এখন মাথায় ঘুরছে অধিকাংশ নেটজনতার। আপাতত, নেটদুনিয়ার চর্চার কেন্দ্রবিন্দুতে ফ্লাওয়ার ফুল উরফি।

বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় ভীষণভাবে অ্যাক্টিভ উরফি জাভেদ। বলাই বাহুল্য, তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই বিপুল পরিচিতি অর্জন করেছেন মানুষের মাঝে। এই নেটমাধ্যমের হাত ধরেই তিনি নিজের অনুরাগীদের সাথে সংযোগ স্থাপন করে চলেছেন। উল্লেখ্য, অভিনেত্রী খুব ভালোভাবেই জানেন কিভাবে নিজের উপর মিডিয়ার চোখ টিকিয়ে রাখতে হয়!

মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি প্রতি মুহূর্তে কিছু না কিছু করেই চলেছেন। তাতে কে কি ভাবল! কে কি বলল! তাতে থোড়াই কেয়ার অভিনেত্রীর। তিনিই নিজের মর্জির মালিক। তিনি অন্যকারোর কথায় নিজের জীবন চালাতে নারাজ। বর্তমান যুগে দাঁড়িয়ে নেটদুনিয়ার অন্যতম সেনসেশন তিনি, তা নিঃসন্দেহে বলা চলে।