Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

VIDEO: সবুজ প্রকৃতির মাঝে সর্ষে খেতে দুর্দান্ত নাচ সুন্দরী যুবতীর, প্রশংসায় নেটজনতা

Updated :  Monday, June 20, 2022 2:55 PM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি মৌমিতা বিশ্বাস নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।

সম্প্রতি যে ভিডিওর সূত্র ধরে সোশ্যাল মিডিয়ার পাতায় চর্চায় মৌমিতা, সেই ভিডিওতে তাকে ‘ও হে শ্যাম’ এই বাউল গানের সাথে হলুদ সর্ষে ক্ষেতের মাঝে, খোলা আকাশের নীচে মানানসই পোশাকে নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে। লাল ও হলুদ রঙের ঘাঘড়া-চোলিতে ছিলেন মৌমিতা। মানানসই অলংকারের সেজে উঠেছিলেন তিনি। গত একবছর আগে নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘ডান্স স্টার মৌ’ থেকেই নিজের এই ভিডিওটি শেয়ার করে নিয়েছিলেন তিনি। এই মুহূর্তে ৫১ লাখের বেশি মানুষ দেখে ফেলেছেন ভিডিওটি। তিনি নিঃসন্দেহে একজন দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত নৃত্যশিল্পী, তা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই।