Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

VIRAL: ঘাগড়া পরে এমন নাচলেন স্বপ্না চৌধুরী, ভিডিও দেখলে মুগ্ধ হবেন আপনিও

Updated :  Tuesday, June 21, 2022 7:56 PM

অভিনেত্রী স্বপ্না চৌধুরীকে হয়তো চেনেন অনেকেই। যারা চেনেন তারা জানবেন তিনি একজন অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন ভালো নৃত্যশিল্পীও, তা তার নাচ দেখলেই স্পষ্ট হবে। সোশ্যাল মিডিয়ার পাতাতেও অভিনেত্রী ভালোই অ্যাক্টিভ। তিনি প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়। তিনি যে বর্তমান প্রজন্মের কাছে বেশ পরিচিত, তা আলাদাভাবে বলার প্রয়োজন নেই। সম্প্রতি ইউটিউবের মাধ্যমে তার একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে। আর সেই সূত্র ধরেই চর্চায় স্বপ্না চৌধুরী।

সোশ্যাল মিডিয়ার পাতায় কম অ্যাক্টিভ নন তিনি। নেটদুনিয়ায় তার অনুরাগীর সংখ্যা চোখে পড়ার মতো। তার শেয়ার করা ছবি ও ভিডিওর কমেন্টবক্সে চোখ রাখলেই সেইসমস্ত ইতিবাচক মন্তব্য চোখে পড়বে। বলাই বাহুল্য, প্রায় সকলেই অভিনেত্রীর শেয়ার করা যেকোন ছবি ও ভিডিও দেখে রীতিমতো মুগ্ধ হয়ে যান। প্রশংসায় ভরিয়ে দেন অভিনেত্রীকে। তার কোন পোস্টই নজর এড়ায় না নেটনাগরিকদের। ৪ বছর আগে ‘টি-সিরিজ’ থেকে শেয়ার হওয়া অভিনেত্রীর নাচের ভিডিও ভাইরাল হয়েছে।

সম্প্রতি ‘ভিরে কি ওয়েডিং’এর একটি গান পুনরায় চর্চায় উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মাঝে। সেই ভিডিওর কিছুটা অংশে দেখা মিলেছে অভিনেত্রীর। সুনিধি চৌহানের কন্ঠে শোনা গিয়েছে গানটি। হালকা গোলাপী রঙের লেহেঙ্গায় দেখা গিয়েছে অভিনেত্রীকে। ভিডিওতে তার নাচ রীতিমতো নজর কেড়েছে সকলের। এই নাচের ভিডিওতে বলিউডের অভিনেত্রী কৃতি খারবান্দাকেও দেখা গিয়েছে। তিনি ছিলেন এই ছবির অভিনেত্রী। ৪ বছর পার হয়ে গেলেও টি-সিরিজের এই ভিডিওর জনপ্রিয়তা কমেনি এতটুকু। রইল সেই ভিডিও।