Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

VIRAL: ভরা মঞ্চে স্বপ্না চৌধুরীর উদ্দাম নাচ, শুরু হল টাকার বৃষ্টি, দেখুন ভিডিও

Updated :  Saturday, June 25, 2022 10:37 AM

অভিনেত্রী স্বপ্না চৌধুরীকে হয়তো চেনেন অনেকেই। যারা চেনেন তারা জানবেন তিনি একজন অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন ভালো নৃত্যশিল্পীও, তা তার নাচ দেখলেই স্পষ্ট হবে। সোশ্যাল মিডিয়ার পাতাতেও অভিনেত্রী ভালোই অ্যাক্টিভ। তিনি প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়। তিনি যে বর্তমান প্রজন্মের কাছে বেশ পরিচিত, তা আলাদাভাবে বলার প্রয়োজন নেই। সম্প্রতি ইউটিউবের মাধ্যমে তার একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে। আর সেই সূত্র ধরেই চর্চায় স্বপ্না চৌধুরী।

সোশ্যাল মিডিয়ার পাতায় কম অ্যাক্টিভ নন তিনি। নেটদুনিয়ায় তার অনুরাগীর সংখ্যা চোখে পড়ার মতো। তার শেয়ার করা ছবি ও ভিডিওর কমেন্টবক্সে চোখ রাখলেই সেইসমস্ত ইতিবাচক মন্তব্য চোখে পড়বে। বলাই বাহুল্য, প্রায় সকলেই অভিনেত্রীর শেয়ার করা যেকোন ছবি ও ভিডিও দেখে রীতিমতো মুগ্ধ হয়ে যান। প্রশংসায় ভরিয়ে দেন অভিনেত্রীকে। তার কোন পোস্টই নজর এড়ায় না নেটনাগরিকদের। সম্প্রতি ‘চান্দা’ নামক ইউটিউব চ্যানেলের মাধ্যমেই ভাইরাল হয়েছে অভিনেত্রীর এই ভিডিওটি।

৪ বছর আগে উল্লেখ্য ইউটিউব চ্যানেল থেকে অভিনেত্রীর এই নাচের ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছিল। বর্তমানে যা পৌঁছে গিয়েছে ৯৮ হাজারেরও বেশি মানুষের কাছে। সম্প্রতি এই ভাইরাল হওয়া ভিডিওতে স্বপ্না চৌধুরীকে লাল রঙের সালোয়ার-কামিজ দেখা গিয়েছে। জনপ্রিয় হরিয়ানভি গান ‘তেরা মেরা মেল মিলে না’র তালে তিনি রীতিমতো স্টেজ কাঁপিয়ে দিয়েছেন তা বলাই বাহুল্য। ঝকমকে আলোয় তার এই পারফর্ম্যান্স রীতিমতো উচ্ছ্বসিত করে তুলেছিল সেখানে উপস্থিত দর্শকদেরও। আর সম্প্রতি অভিনেত্রী নিজের এই নাচের ভিডিওর সূত্র ধরেই চর্চায় উঠে এসেছেন নেটিজেনদের মাঝে। দর্শকরা অভিনেত্রীর এই পারফর্ম্যান্সের সময় মোবাইলের আলোও জ্বেলে ছিলেন, তা ভিডিওতেই দেখা যাবে। এই পুরনো নাচের ভিডিওর জন্য অভিনেত্রী আবারো প্রশংসিত হয়েছেন, সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।