Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

VIRAL: ‘কদম ডালে বাজায় বাঁশি’, খোলা আকাশের নীচে সুন্দর নাচ পাঁচ যুবতীর, প্রশংসায় নেটজনতা

Updated :  Monday, June 27, 2022 9:09 AM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি পাঁচ যুবতী নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।

সম্প্রতি যে ভিডিওটির সূত্র ধরে এই পাঁচ যুবতী নেটিজেনদের মাঝে চর্চায় রয়েছে সেটি ‘জয়জিৎ ডান্স’ নামক ইউটিউব চ্যানেলের মাধ্যমে একবছর আগে শেয়ার করছ নেওয়া হয়েছিল। বর্তমানে যা ৮৯ লাখ মানুষ দেখে ফেলেছেন। ভিডিওতে এই পাঁচ যুবতীকে খোলা আকাশের নীচে, প্রকৃতির মাঝে ‘কদম ডালে বাজায় বাঁশি’র তালে নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে। ভিডিওতে যে পাঁচজনকে দেখা গিয়েছে তাদের নাম কেয়া, মুন, ঋতু, অনামিকা, প্রিতি। উল্লেখ্য, ইউটিউব চ্যানেলের পাতায় চোখ রাখলেই দেখা যাবে, এই পাঁচ যুবতীর মতো আরো অনেক প্রতিভাকে লাখো মানুষের কাছে পৌঁছে দেয় এই চ্যানেল। আপাতত, এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই নেটনাগরিকদের একাংশ প্রশংসায় ভরিয়েছেন তাদের, কমেন্টবক্সে চোখ রাখলেই সেইসমস্ত মন্তব্য চোখে পড়বে।