Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

IND vs ENG: পন্থের শতরানের বিধ্বংসী ইনিংস দেখে আনন্দে আত্মহারা রাহুল দ্রাবিড়, ভাইরাল ভিডিও

Updated :  Saturday, July 2, 2022 11:24 AM

গতকাল থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে ২০২১ সালে শুরু হওয়া টেস্ট সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচ মাটিতে গড়িয়েছে। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ইংল্যান্ডের মাটিতে কাঙ্খিত লক্ষ্য অর্জন করার সুবর্ণ সুযোগ রয়েছে ভারতের সামনে। তবে সিরিজের শেষ ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইন-আপ। গতকাল গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ইংরেজ বাহিনীর আহবানে প্রথমে ব্যাটিং করতে নেমে চরম ব্যর্থতার পরিচয় দেন ভারতের প্রথম সারির সমস্ত ব্যাটসম্যান।

ভারতের এই দুর্যোগপূর্ণ সময়ে ব্যাট হাতে একাই লড়াই করতে শুরু করেন চলতি সফরের সহ অধিনায়ক ঋষভ পন্থ। ইংলিশ বোলারদের বিরুদ্ধে একাই লড়াই শুরু করেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৮৯ বলে ব্যক্তিগত শতরান পূরণ করেন তিনি। আর এর ফলে আনন্দে আত্মহারা হয়ে পড়ে ভারতের ড্রেসিংরুমে বসে থাকা সকল ক্রিকেটার থেকে শুরু করে কোচিং স্টাফ। তবে এই পরিস্থিতিতে নজর কেড়েছেন ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়।

শান্ত স্বভাবের রাহুল দ্রাবিড় মে ঋষভ পন্থের ব্যক্তিগত শতরানে এমনভাবে প্রতিক্রিয়া দেবেন তা হয়তো ভাবতে পারেনি কেউই। ইংল্যান্ডের বিরুদ্ধে ৫৭.১ ওভারে শতরান পূরণ করেন ভারতীয় টেস্ট দলের সহ-অধিনায়ক ঋষভ পন্থ। স্টুয়ার্ট ব্রডের প্রথম বল পুল করে ঝুঁকিপূর্ণ দুই রান নিয়ে ব্যক্তিগত শতরান পূরণ করেন তিনি। এরপর ব্যাট উঁচিয়ে ধরেন ঋষভ পন্থ। ড্রেসিংরুমের দিকে ক্যামেরা ঘুরে গেলে দেখা যায় উচ্ছ্বাসে ফেটে পড়েছেন ভারতীয় খেলোয়াড়রা। তবে সবাইকে চমকে দিয়ে দ্রাবিড়ও চরম উচ্ছ্বাসে ফেটে পড়েন। যে ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

তবে শতরান করে থেমে থাকেননি ঋষভ পন্থ। রবীন্দ্র জাদেজার সাথে জুটি বেঁধে ব্যক্তিগত ১৪৬ রানের ঝাঁ চকচকে ইনিংস খেলেন তিনি। তার এই লম্বা ইনিংসে ১৯টি চার সহ ৪টি ছক্কা রয়েছে। তাছাড়া গতকাল ঋষভ পন্থের সঙ্গে জুটি বেঁধে অপরাজিত ৮৩ রানের ইনিংস খেলেছেন রবীন্দ্র জাদেজা। প্রথম দিনের খেলা শেষে ভারত ৭ উইকেট হারিয়ে ৩৩৮ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে।