Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

VIDEO: সবুজ প্রকৃতির মাঝে রোম্যান্টিক গানে দুর্দান্ত নাচ সুন্দরী যুবতীর, প্রশংসার ঝড় নেটদুনিয়ায়

Updated :  Sunday, July 10, 2022 9:19 AM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি মৌমিতা বিশ্বাস নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

সম্প্রতি ডান্স স্টার মৌ নিজের যে নাচের ভিডিওটির সূত্র ধরে নেটিজেনদের মাঝে চর্চায় রয়েছেন, সেটি নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘ডান্স স্টার মৌ’ থেকে ১ মাস আগে নিজেই শেয়ার করে নিয়েছিলেন তিনি। যে ভিডিওটি এই মুহূর্তে পৌঁছে গিয়েছে ৬ লাখের কাছাকাছি মানুষের কাছে। ভিডিওতে দেব-কোয়েল অভিনীত টলিউডের অন্যতম জনপ্রিয় ছবি ‘প্রেমের কাহিনী’র হিট গান ‘রিমঝিম এ ধারাতে’র তালেই দেখা মিলেছে মৌমিতার। ছবিতে এই গানটি গেয়েছিলেন গায়ক শান। এই গানের সাথে মৌমিতা নিজের নাচের এই ভিডিওটি নদীর ধারে, খোলা আকাশের নীচে, লাল ট্রাডিশনাল পোশাকেই বানিয়েছেন। আপাতত, মৌ নিজের এই নাচের ভিডিওটির সূত্র ধরেই চর্চায় নেটিজেনদের মাঝে। প্রশংসায় ভরিয়েছেন অনুরাগীরাও, কমেন্টবক্সে চোখ রাখলেই সেইসমস্ত মন্তব্য চোখে পড়বে সকলের। রইল সেই ভিডিও।