Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

VIRAL: গোলাপি স্যুটে কোমর নাড়াচ্ছে স্বপ্না চৌধুরী, মজা নিলেন অগণিত ভক্তরা

Updated :  Saturday, July 23, 2022 11:03 AM

অভিনেত্রী স্বপ্না চৌধুরীকে হয়তো চেনেন অনেকেই। যারা চেনেন তারা জানবেন তিনি একজন অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন ভালো নৃত্যশিল্পীও, তা তার নাচ দেখলেই স্পষ্ট হবে। সোশ্যাল মিডিয়ার পাতাতেও অভিনেত্রী ভালোই অ্যাক্টিভ। তিনি প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়। তিনি যে বর্তমান প্রজন্মের কাছে বেশ পরিচিত, তা আলাদাভাবে বলার প্রয়োজন নেই। সম্প্রতি ইউটিউবের মাধ্যমে তার একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে। আর সেই সূত্র ধরেই চর্চায় স্বপ্না চৌধুরী।

সোশ্যাল মিডিয়ার পাতায় কম অ্যাক্টিভ নন তিনি। নেটদুনিয়ায় তার অনুরাগীর সংখ্যা চোখে পড়ার মতো। তার শেয়ার করা ছবি ও ভিডিওর কমেন্টবক্সে চোখ রাখলেই সেইসমস্ত ইতিবাচক মন্তব্য চোখে পড়বে। বলাই বাহুল্য, প্রায় সকলেই অভিনেত্রীর শেয়ার করা যেকোন ছবি ও ভিডিও দেখে রীতিমতো মুগ্ধ হয়ে যান। প্রশংসায় ভরিয়ে দেন অভিনেত্রীকে। তার কোন পোস্টই নজর এড়ায় না নেটনাগরিকদের। সম্প্রতি জনপ্রিয় হরিয়ানভি গান ‘রোতিয়া কে টোটে’ গানের সাথে স্বপ্না চৌধুরীর একটি নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ার পাতায় দর্শকদের মাঝে ভাইরাল হয়েছে ‘স্বপ্না এন্টারটেইনমেন্ট’ নামের ইউটিউব চ্যানেলের মাধ্যমে।

১১ মাস আগে ‘স্বপ্না এন্টারটেনমেন্ট’ নামের ইউটিউব চ্যানেল থেকে অভিনেত্রীর এই নাচের ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়ার পাতায়। এই মুহূর্তে এই ভিডিওটি ৩৮ লাখেরও বেশি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। উল্লেখ্য, ধামাকেদার হরিয়ানভি গানের তালে রীতিমতো স্টেজ কাঁপিয়েছেন স্বপ্না চৌধুরী। অভিনেত্রীর পারফর্ম্যান্স সেখানে উপস্থিত দর্শকদের মন জয় করে নিতে দেখা গিয়েছে। পাশাপাশি তার পরনে দেখা গিয়েছে লাল রঙের একটি সালোয়ার কামিজও। অভিনেত্রীও এই জনপ্রিয় হরিয়ানভি গানটি বেশ উপভোগ করেই নাচ্ছিলেন, তা ভিডিও থেকেই স্পষ্ট হয়েছে। আপাতত, এই ১১ মাসের পুরনো ভিডিওটির সূত্র ধরেই চর্চায় স্বপ্না চৌধুরী।