Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

প্রাণের বাজি রেখে বিষাক্ত সাপের সাথে লড়াই করছে কাঠবিড়ালি, চোখের পলকে ভিডিও ভাইরাল

Updated :  Monday, July 25, 2022 9:35 PM

আধুনিক ডিজিটাল জীবনে আট থেকে আশি এখন সকলের কাছেই স্মার্টফোন এবং ইন্টারনেট পরিষেবা থাকে। ইন্টারনেট জগত এখন বিশ্বের এক প্রান্তে বসে থাকার কোন মানুষের সাথে অন্য প্রান্তের যোগাযোগ মুহূর্তের মধ্যে করিয়ে দিতে পারে। ইন্টারনেট দুনিয়াতে মাঝে মাঝে এমন কিছু দেখা যায় যা দেখে চক্ষু চড়কগাছ হতে বাধ্য হয় সাধারণ মানুষের। বিশেষ করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে রকমারি ভিডিও ভাইরাল হয়। মাঝে মাঝে এই ভাইরাল ভিডিওর তালিকায় জায়গা করে নেয় বিভিন্ন মানুষের প্রতিভার ভিডিও।

মাঝে মাঝে এই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বিভিন্ন পশুপাখির ভিডিও। পোষ্যদের অবাক করা কীর্তি মন জয় করে নেয় নেট নাগরিকদের। তবে মাঝে মাঝে এই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বিভিন্ন সাপের ভিডিও। শুনে অবাক লাগলেও, সাপের জীবন যাপন এবং সাপ ধরার প্রক্রিয়া সমন্ধে জানার খুব ইচ্ছা তাকে নেটিজেনদের। তাইতো সাপের ভিডিও ইন্টারনেট দুনিয়াতে এলেই, তা ভাইরাল হয়ে যায়।

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে সাপের একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে। আমরা প্রায়শই সাপ এবং মঙ্গুর লড়াই দেখে থাকি। তবে সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে একটি সাপ এবং একটি কাঠবিড়ালি তুমুল লড়াই করছে। কেউ কাউকে ছেড়ে দিতে রাজি নই। সাপটি যেমন কাঠবিড়ালিটিকে দেখে আক্রমণ করছে, ঠিক তেমনি অকুতোভয়ে কাঠবিড়ালিটিও সাপের দিকে ধেয়ে যাচ্ছে। তবে ভিডিওর শেষ অব্দি কেউ কাউকে পরাস্ত করতে পারেনি।

ভাইরাল ভিডিওটি animals_powers নামক একটি ইনস্টাগ্রাম চ্যানেল থেকে পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই ভিডিওটি লক্ষাধিক মানুষ দেখেছেন। এছাড়াও ভিডিওতে লাইক করেছেন প্রায় ৩ হাজারের বেশি মানুষ। অনেকে কমেন্ট করে জানতে চেয়েছেন শেষ পর্যন্ত ওই জীবনযুদ্ধে জয়ী হলো কে? এক কথায় ইন্টারনেট দুনিয়াতে এখন ব্যাপক ভাইরাল হয়ে গিয়েছে ওই সাপ কাঠবিড়ালির লড়াইয়ের ভিডিও।