Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

VIDEO: ‘যে জন প্রেমের ভাব জানে না’ হলুদ ঢাকাই শাড়িতে দুর্দান্ত নাচ সুন্দরী যুবতীর, রইল ভিডিও

Updated :  Sunday, August 7, 2022 9:10 AM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি মৌমিতা বিশ্বাস নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।

সম্প্রতি যে ভিডিওটির সূত্র ধরে চর্চায় মৌমিতা, সেখানে তাকে জনপ্রিয় ফোক গান ‘যে জন প্রেমের ভাব জানে না’র তালে নিজের বাড়ির ছাদেই নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে। ভিডিওতে হলুদ ঢাকাইতে দেখা মিলেছে মৌমিতার। চুলে লাগিয়ে ছিলেন হলুদ ফুলও। সাথে পরেছিলেন মানানসই অলংকারও। উল্লেখ্য, নিজের এই নাচের ভিডিওটি মৌমিতা নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেল ‘ডান্স স্টার মৌ’ থেকে ২ বছর আগে শেয়ার করে নেওয়া হয়েছে। বর্তমানে ১২ লাখ মানুষের কাছে পৌঁছে গিয়েছে ভিডিওটি। এই মুহূর্তে মৌমিতা নিজের এই নাচের ভিডিওটির সূত্র ধরেই সোশ্যাল মিডিয়ার পাতায় প্রশংসিত হয়েছেন পুনরায়।