Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

VIDEO: লাল শাড়ি সাথে কালো ব্লাউজে দুর্দান্ত নাচ দুই সুন্দরী যুবতীর, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

Updated :  Monday, August 8, 2022 1:52 PM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি দুই যুবতী নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তাদের নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।

বর্তমান যুগে ইনস্টারিল বানানো একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। রিল ভিডিও মানুষের কাছে বিনোদনের ও সময় কাটানোর অন্যতম বিষয় হয়ে উঠেছে। আট থেকে আশি এমন অনেকেই রয়েছেন যারা নিজেদের অবসর কাটান এই রিল ভিডিও বানিয়েই। সম্প্রতি এই ইনস্টারিল ভিডিওর সূত্র ধরেই এই দুই যুবতী চর্চায় উঠে এসেছেন।

নিশা নেহা নায়ক নামের এক যুবতী নিজের ইনস্টাগ্রামের পাতায় প্রায় নিজের নাচের একাধিক ভিডিও শেয়ার করে থাকেন, যা নজর টানে নেটনাগরিকদের। নিশার ফলোয়ার্স সংখ্যা দেখলেই স্পষ্ট হবে সবটা। ইনস্টাগ্রামে তার ফলোয়ার্স সংখ্যা চোখে পড়ার মতো। ভিডিওতে সোশ্যাল মিডিয়ার অন্যতম ট্রেন্ডিং গান ‘চাকা চাক’এর তালে নিশাকে তার এক সঙ্গীনির সাথে নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে। খোলা চুলে দুজনেই লাল শাড়ি ও কালো ব্লাউজে সেজেছিলেন। এই গানের সাথে পারফর্ম করার জন্য নিজেদের বোল্ড লুক সেট করেছিলেন তারা, যা পছন্দ হয়েছে, নেটমহলেরও। উল্লেখ্য, এই রিল ভিডিওটি গতবছর থেকেই ভাইরাল সোশ্যাল মিডিয়ার পাতায়,তা নিশা নেহার ইনস্টাগ্রামের পাতায় চোখ রাখলেই বোঝা যাবে।