Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সিদ্ধার্থ শুক্লার আগেও এই ৫ তারকার সাথে সম্পর্কে জড়িয়েছিলেন শেহনাজ গিল

Updated :  Wednesday, August 17, 2022 9:28 AM

বলিউড গ্ল্যামার ওয়ার্ল্ডে তারকাদের অভিনয় দক্ষতা থেকে শুরু করে ব্যক্তিগত জীবন, সবই নেটিজেনদের চর্চার কেন্দ্রবিন্দুতে চলে আসে। বিশেষ করে তারকাদের বিভিন্ন ফ্যাশন সেন্স বা তাদের পরিবারের সদস্যদের বিভিন্ন না জানা কথা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে থাকে মাঝে মধ্যেই। আসলে নেটিজেনদের নজর এড়ায় না তারকাদের কোনো কথাই। এই বলি জগতে বর্তমানে ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছেন ভারতের পাঞ্জাবি ক্যাটরিনা কাইফ। আশা করি বুঝতে পেরেছেন কোন অভিনেত্রীর কথা বলা হচ্ছে। হ্যাঁ ঠিকই ধরেছেন বিগবস খ্যাত শেহনাজ গিলকে নিয়ে আজকের এই প্রতিবেদন।

বিগ বস ছাড়াও বেশ কয়েকটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন এই অভিনেত্রী। তার সৌন্দর্য এবং কিউট এক্সপ্রেশনের ফ্যান আপামর দেশবাসী। তবে আবার অনেকেই তাকে সিদ্ধার্থ শুক্লার প্রেমিকা হিসেবে চেনেন। সিদ্ধার্থের হঠাৎ মৃত্যুতে অভিনেত্রী যেভাবে ভেঙে পড়েছিলেন তা থেকে এটা স্পষ্ট যে তাদের মধ্যে নিবিড় সম্পর্ক ছিল। অনেকে তো মনে করেন এখনো অবধি শেহনাজ, সিদ্ধার্থকে ভুলতে পারিনি এবং বাকি জীবনটাও হয়তো অভিনেত্রী এমনভাবেই কাটিয়ে দেবেন। তবে সম্প্রতি ইন্টারনেট দুনিয়াতে একটি খবর নিয়ে ব্যাপক আলোচনা চলছে, যেখানে জানা গিয়েছে সিদ্ধার্থ শুক্লার আগে ৫ জনের সাথে সম্পর্কে জড়িয়েছিলেন এই শেহনাজ।

বিগ বস থেকে লাইমলাইট পাওয়ার পর বিভিন্ন বলিউড সিনেমাতে কাজ পাচ্ছেন শেহনাজ। মিডিয়া রিপোর্ট অনুযায়ী বর্তমানে রাঘব জুয়াল এর সাথে ডেট করছেন এই অভিনেত্রী। তারা একসঙ্গে “কাভি ঈদ কাভি দিওয়ালি” সিনেমাতে কাজ করেছেন। সিনেমার সেট ছাড়াও এই জুটিকে একে অপরের সাথে অনেক জায়গাতেই সময় কাটাতে দেখা গিয়েছে।

এছাড়া জানা গিয়েছে এই অভিনেত্রীর গৌতম গুলাটির প্রতি ক্রাশ ছিল। বিগ বস ১৩ এর সেটে অভিনেত্রী যখন প্রথম গৌতম গুলাটিকে দেখেন তখন তিনি প্রায় প্রেমে পাগল হয়ে গিয়েছিলেন। এই ক্রাশ খাওয়ার কথা অভিনেত্রী নিজেই জাতীয় টেলিভিশনে স্বীকার করে নিয়েছিলেন। এছাড়া জনপ্রিয় বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের ব্যক্তিত্ব নিয়ে ফিদা শেহনাজ। তিনি অনেকবার অনক্যামেরা স্বীকার করেছেন যে কার্তিকের প্রতি তিনি সম্পূর্ণ আসক্ত।

এছাড়াও সিদ্ধার্থ শুক্লার আগে শাহনাজের নাম জুড়েছিল আরেক বিগবস প্রতিযোগী পরশ ছাবরার সঙ্গে। তবে তাদের সম্পর্কের মাঝে এসে পড়েছিলেন মাহিরা শর্মা। এইজন্য এই জুটি একে অপরের থেকে আলাদা হয়ে যায়। এছাড়া স্বয়ম্বর চলাকালীন বলরাজ শিয়ালের সাথে শাহনাজ গিল প্রচুর ফ্ল্যার্ট করতেন। তবে তা ছিল নিছক মজার ছলে। দুজনেই এই বিষয় নিয়ে খুব মজা পেতেন।