Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Aishwarya Rai Bachchan: ছবি দেখে চেনা দায়, অভিষেক পত্নী ঐশ্বর্য রাইয়ের এই সমস্ত ছবি নজর কেড়েছে গোটা নেটমহলের

Updated :  Sunday, August 21, 2022 5:57 PM

নব্বইয়ের দশকের সুন্দরী অভিনেত্রীদের মধ্যে অন্যতম ঐশ্বর্য রাই বচ্চন। তার নামের সাথে যুক্ত রয়েছে বিশ্বসুন্দরীর তকমাও। মিডিয়াতে কোনো না কোনো কারণে চর্চায় থাকেন এই অভিনেত্রী। একটা সময় একাধিক হিট ছবি উপহার দিয়েছেন নিজের দর্শকদের। বর্তমানে বড়পর্দা থাকে বেশ কিছুটা দূরে থাকলেও নিজের দাপট আগের মতোই বজায় রেখেছেন তিনি, তা নিয়ে কোন সন্দেহই নেই। পর্দায় একঝলক তাকে দেখার অপেক্ষায় থাকেন তার অগণিত ভক্তরা। সম্প্রতি নিজের আগেকার বেশ কয়েকটি ছবির সূত্র ধরেই চর্চায় অভিনেত্রী।

Aishwarya Rai Bachchan: ছবি দেখে চেনা দায়, অভিষেক পত্নী ঐশ্বর্য রাইয়ের এই সমস্ত ছবি নজর কেড়েছে গোটা নেটমহলের

ইদানিং সোশ্যাল মিডিয়ার পাতায় বিশ্ব সুন্দরী ঐশ্বর্য রাই বচ্চনের বেশ কয়েকটি পুরনো ছবি ভাইরাল হয়েছে, যাতে দেখে অভিনেত্রীকে চেনা দায়। দেখেই বোঝা গিয়েছে এই ছবিগুলি অভিনেত্রীর কম বয়সের ছবি। তখন অভিনেত্রী আরো বেশি সুন্দর ছিলেন, তা নিঃসন্দেহে বলা চলে। সম্প্রতি তার সেই ছবিগুলিই নজর কেড়েছে অধিকাংশ নেটনাগরিকদের। ঘুম উড়িয়েছে তার অগণিত পুরুষ ভক্তদের। আপাতত সেই ছবিগুলির সূত্র ধরেই চর্চার আলোয় অভিষেক পত্নী।

Aishwarya Rai Bachchan: ছবি দেখে চেনা দায়, অভিষেক পত্নী ঐশ্বর্য রাইয়ের এই সমস্ত ছবি নজর কেড়েছে গোটা নেটমহলের

ভাইরাল হওয়া ছবিগুলির সব কটিই তার কম বয়সের, তা দেখলেই বোঝা যাবে। তার মডেলিং জীবনের একাধিক ছবিও ভাইরাল হতে দেখা গিয়েছে। ট্রেডিশনাল থেকে ওয়েস্টার্ন সমস্ত লুকেই দেখা মিলেছে তার। শাড়ি থেকে মনোকিনি সব ধরনের পোশাকেই দেখা মিলেছে ঐশ্বর্য রাই বচ্চনের। এই ছবিগুলির মধ্যে একাধিক ছবি তার অভিনয় জীবনে আসার অনেক আগের,তা অবশ্য ছবি দেখেই স্পষ্ট সকলের কাছে। বর্তমানে তার রূপের জৌলুস বেড়েছে আরও দশগুণ, তবে অভিনেত্রীর এই আগেকার ছবিগুলি যে শোরগোল ফেলে দিয়েছে নেটমহলে, তা বলাই বাহুল্য। এই মুহূর্তে এই ছবিগুলির সূত্র ধরেই চর্চার আলোয় রয়েছেন এই বিশ্ব সুন্দরী।

Aishwarya Rai Bachchan: ছবি দেখে চেনা দায়, অভিষেক পত্নী ঐশ্বর্য রাইয়ের এই সমস্ত ছবি নজর কেড়েছে গোটা নেটমহলের

তবে বর্তমানে বড়পর্দা থেকে বেশ দূরত্ব বজায় রেখে চলেন অভিনেত্রী। ইদানিং সিনেমায় অভিনয় করতে খুব একটা দেখা যায় না তাকে। তবে এর কারণ একাধিকবার একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন অভিনেত্রী। অভিষেক বচ্চন ও তার একমাত্র কন্যা আরাধ্যা বচ্চন জন্মানোর পর থেকেই অভিনেত্রীর প্রথম গুরুত্ব সে। তার বড় হওয়ায় যাতে কোনো খামতি না থাকে সেই নিয়ে সদা-সচেতন অভিনেত্রী। মেয়ের জন্যই তিনি ছবিতে আর অভিনয় করেন না। তবে আজও তার সৌন্দর্যের জুড়ি মেলা ভার। তার অগণিত ভক্তরা এখনো অপেক্ষা করেন তাকে একবার বড়পর্দায় দেখার। বড়পর্দা থেকে দূরে সরলেও, লাইমলাইট থেকে দূরে সরেননি তিনি। চর্চার আলো সদা-সর্বদা রয়েছে বচ্চন পরিবারের উপর, যার সূত্র ধরে চর্চায় থাকেন অভিনেত্রীও।

Aishwarya Rai Bachchan: ছবি দেখে চেনা দায়, অভিষেক পত্নী ঐশ্বর্য রাইয়ের এই সমস্ত ছবি নজর কেড়েছে গোটা নেটমহলের