Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Dance Video: ‘ছাম্মা ছাম্মা’ গানে দুর্দান্ত নাচ সুন্দরী বিমান সেবিকা, শেয়ার হতেই ভাইরাল ভিডিও

Updated :  Friday, September 2, 2022 10:16 AM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই। এক্ষেত্রে ইনস্টাগ্রাম একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি উমা মীনাক্ষী নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। তার শেয়ার করা কোন ভিডিওই নজর এড়ায় না নেটনাগরিকদের। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।

 

View this post on Instagram

 

A post shared by UMA MEENAKSHI (@yamtha.uma)

উমা মীনাক্ষী পেশায় একজন বিমান সেবিকা। তবে অবসরে তিনি ইনস্টারিল ভিডিও বানাতে পছন্দ করেন, তা তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই স্পষ্ট হবে। তিনি প্রায়ই নিজের একাধিক রিল ভিডিও শেয়ার করে থাকেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়, যা তার অনুরাগীদের মাঝে ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। সম্প্রতি বলিউডের হিট গান ‘ছাম্মা ছাম্মা’র তালেই দেখা মিলেছে তার। একটি কালো রঙের হাফ স্লিভ টিশার্ট ও বটল গ্রীন রঙের একটি শর্ট স্কার্টে ছিলেন এই বিমান সেবিকা। বর্ষার মরসুমেই বলিউডের গানে নিজের এই নাচের ভিডিওটি বানিয়েছেন তিনি। তিনি যে এই ধরনের ভিডিও বানাতে যথেষ্ট দক্ষতা রাখেন, তা তার নাচের ধরন দেখলেই স্পষ্ট হয়। আপাতত নিজের এই সাম্প্রতিক ইনস্টারিল ভিডিওর সূত্র ধরেই নিজের অনুরাগীদের মাঝে চর্চায় এই বিমান সেবিকা।