Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Urfi Javed: প্লাস্টিক দিয়ে বানালেন পোশাক, লজ্জার সীমা পার করলেন অভিনেত্রী উরফি জাভেদ, এমন ভিডিও সামনে এসেছে

Updated :  Saturday, September 3, 2022 8:11 PM

বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছিলেন তিনি। তবে সেইসময় বিগবসের মঞ্চ থেকে সেভাবে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি অভিনেত্রী। বর্তমানে উরফি আর বিতর্ক একে অপরের সমার্থক হয়ে গিয়েছেন। তিনি যেখানে থাকবেন সেখানে বিতর্ক দানা বাঁধবেই। নিজের অদ্ভুত সাজপোশাকের জন্য প্রায়ই উরফি কটাক্ষের শিকার হন নেটিজেনদের কাছে। তিনি কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি সবকিছু করতে পারেন, তা এতদিনে স্পষ্ট সকলের কাছেই।

সম্প্রতি প্লাস্টিক দিয়েই এয়ার টাইট করে বানিয়েছেন ক্রপটপ, পাশাপাশি পরেছিলেন নীল বেলবটমস্ও। প্লাস্টিকের ভিতরে ফুল দিয়েই ঢেকেছিলেন শরীরের একাংশ। এই পোশাকেই মানানসই হাইহিলে ছিলেন তিনি। চুলে হস্টেল বেঁধে হালকা সাজেই ছিলেন উরফি। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওর শুরুতে উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল তাকে। পরে ক্যামেরার দিকে তাকিয়ে তিনি সোজা হেটে আসার সময় হিলের জন্যই পড়ে যেতে যেতে টাল সামলেছেন। তবে এই পুরো ব্যাপারটিকেই নিজের হাসির দাপটে উড়িয়ে দিয়েছেন তিনি। তার এই প্রতিক্রিয়া পছন্দ হয়েছে তার ভক্তদেরও। সেকথা অবশ্য ভিডিওর কমেন্টবক্সে চোখ রাখলেই স্পষ্ট হবে।

বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় ভীষণভাবে অ্যাক্টিভ উরফি জাভেদ। বলাই বাহুল্য, তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই বিপুল পরিচিতি অর্জন করেছেন মানুষের মাঝে। এই নেটমাধ্যমের হাত ধরেই তিনি নিজের অনুরাগীদের সাথে সংযোগ স্থাপন করে চলেছেন। উল্লেখ্য, অভিনেত্রী খুব ভালোভাবেই জানেন কিভাবে নিজের উপর মিডিয়ার চোখ টিকিয়ে রাখতে হয়!

মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি প্রতি মুহূর্তে কিছু না কিছু করেই চলেছেন। তাতে কে কি ভাবল! কে কি বলল! তাতে থোড়াই কেয়ার অভিনেত্রীর। তিনিই নিজের মর্জির মালিক। তিনি অন্যকারোর কথায় নিজের জীবন চালাতে নারাজ। বর্তমান যুগে দাঁড়িয়ে নেটদুনিয়ার অন্যতম সেনসেশন তিনি, তা নিঃসন্দেহে বলা চলে।