Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ধোনির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে! উঠেছে একাধিক প্রশ্ন!

Updated :  Wednesday, September 18, 2019 10:05 PM

ইংল্যান্ডে বিশ্বকাপ শেষের পর থেকেই ধোনির অবসর নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। কিন্তু সব প্রশ্ন একবারে উড়িয়ে দিয়েছিলেন প্রাক্তন অধিনাযক মহেন্দ্র সিং ধোনি। আর বিসিসিআই থেকেও কিছু জানানো হয়নি। তারপরেও ধোনির অবসর নিয়ে বিতর্ক লেগেই আছে। এবার ধোনির অবসর নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গুলি।

ভারতের প্রাক্তন অধিনায়ক তথা সিএবি প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায় এই পরিস্থিতিতে বিরাট কোহলি ও নির্বাচকদের কোর্টেই বল ঠেলে দিলেন। সম্প্রতি তিনি বলেন, ‘নির্বাচক ও বিরাট কোহলি কি চিন্তাভাবনা করছে তা আমার জানা নেই। ওরাই ধোনির ব্যাপারে সিদ্ধান্ত নিক। এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের গুরুত্বপূর্ণ সদস্য তো ওরাই। এবার শুধু দেখার বিয়াট কোহলি কি সিদ্ধান্ত নেয়।’