Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ট্রায়াল রুমেই পোশাক পরার সময় ছবি তুললেন অভিনেত্রী পূজা ব্যানার্জী, ঘাগরা-চোলিতে তার টোনড ফিগার

Updated :  Saturday, September 10, 2022 8:23 PM

পূজা ব্যানার্জী টলিউডের পাশাপাশি হিন্দি টেলিভিশন জগতের পরিচিত মুখ। ২০২১’এই নিজের স্বামী কুনাল বর্মার সাথে সামাজিক বিয়ে সেরেছেন তিনি। সেখানে টলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রীরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন হিন্দি টেলিভিশন জগতের অনেকেই। সেই সমস্ত ছবি ভাইরালও হয়েছিল সোশ্যাল মিডিয়ার পাতায়। ছেলে কৃশিভকে নিয়েই সামাজিক বিয়ে সেরেছিলেন এই তারকা দম্পতি।

সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী পূজা ব্যানার্জী ভালোই অ্যাক্টিভ, তা তার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে চোখ রাখলেই স্পষ্ট হয়। তিনি প্রায়ই নিজের নানা ফটোশুটের ছবি ও পরিবারের সাথে কাটানো মুহূর্তের ছবি শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। নিজের বানানো রিল ভিডিও’ও শেয়ার করে থাকেন। এছাড়াও ছেলের সাথে কাটানো বিভিন্ন মুহূর্তের ঝলক মেলে অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। কুনাল ও পূজা দুজনেই ব্যস্ততার ফাঁকে বেশিরভাগ সময়টাই কাটান তাদের ছেলে কৃশিভের সাথেই।

কয়েকদিন আগেই গণেশ পূজো গিয়েছে। গোটা মুম্বাই শহর মেতে উঠেছিল বিঘ্নহর্তার বন্দনায়। পূজা ব্যানার্জীর বাড়িতেও আরাধনা হয়েছিল গণেশের। এই দিনটি নিজের ঘনিষ্ঠমহলের সাথে ও পরিবারের সদস্যদের সঙ্গে নিয়েই কাটিয়েছেন অভিনেত্রী। সেখানেই একটি হলুদ রঙের ঘাগড়া-চোলিতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। কুনালও সাদা শার্ট ও প্যান্টের পাশাপাশি হলুদ রঙের জহর কোট পরেছিলেন। সেই ঝলকও অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার পাতায় মিলেছে।

সম্প্রতি অভিনেত্রীর যে ছবি দুটি ভাইরাল হয়েছে, সেখানে ট্রায়াল রুমেই দেখা গিয়েছে পূজা ব্যানার্জীকে। গণেশ পুজোর জন্যই আলাদা করে পোশাক বানাতে দিয়েছিলেন অভিনেত্রী। সেই পোশাক ট্রায়াল দেওয়ার সময়ই তাকে ঠিক কতটা সুন্দর লাগছে তার ঝলকই শেয়ার করে নিয়েছিলেন নিজের ভক্তদের সাথে। ব্যাকলেস হলুদ রঙের একটি ঘাঘড়া-চোলি বানাতে দিয়েছিলেন তিনি। ছবিতে সেটিই তাকে ট্রায়াল দিতে দেখা গিয়েছে। আপাতত নিজের সেই ছবি দুটির সূত্র ধরেই নিজের ভক্তদের মাঝে চর্চায় তিনি।