Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Urfi Javed: অন্তর্বাস ছাড়াই ক্যামেরার সামনে এলেন উরফি, ফিনফিনে পাতলা কাপড় দিয়ে বানালেন পোশাক

Updated :  Tuesday, September 13, 2022 7:50 PM

বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছিলেন তিনি। তবে সেইসময় বিগবসের মঞ্চ থেকে সেভাবে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি অভিনেত্রী। বর্তমানে উরফি আর বিতর্ক একে অপরের সমার্থক হয়ে গিয়েছেন। তিনি যেখানে থাকবেন সেখানে বিতর্ক দানা বাঁধবেই। নিজের অদ্ভুত সাজপোশাকের জন্য প্রায়ই উরফি কটাক্ষের শিকার হন নেটিজেনদের কাছে। তিনি কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি সবকিছু করতে পারেন, তা এতদিনে স্পষ্ট সকলের কাছেই।

বেশিরভাগ সময়ই এই অভিনেত্রী নিজের সাজ পোশাকে সূত্র ধরে চর্চায় থাকেন। এবারও তার অন্যথা হয়নি। আবারো নিজের অদ্ভুত পোশাকের সূত্র ধরেই চর্চিত উরফি জাভেদ। সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল হতে দেখা গিয়েছে সেখানে গাঢ় নীল রঙের একটি পাতলা কাপড় দিয়েই ফুল থাই স্লিটেড স্কার্ট, টিউব ব্রা ও নীল ট্রান্সপারেন্ট গ্লাভজে দেখা মিলেছে তার। সাথে মানানসই দুল ও হাই হিল পরেছিলেন তিনি। হালকা মেকাপে, লাল লিপস্টিকে আবারো নজর কেড়েছেন উরফি। এই পোশাকের সাথে তিনি যে কোনো অন্তর্বাস পরেননি, তার ইঙ্গিত ভিডিওতে চোখ রাখলেই মিলবে।

বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় ভীষণভাবে অ্যাক্টিভ উরফি জাভেদ। বলাই বাহুল্য, তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই বিপুল পরিচিতি অর্জন করেছেন মানুষের মাঝে। এই নেটমাধ্যমের হাত ধরেই তিনি নিজের অনুরাগীদের সাথে সংযোগ স্থাপন করে চলেছেন। উল্লেখ্য, অভিনেত্রী খুব ভালোভাবেই জানেন কিভাবে নিজের উপর মিডিয়ার চোখ টিকিয়ে রাখতে হয়!

মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি প্রতি মুহূর্তে কিছু না কিছু করেই চলেছেন। তাতে কে কি ভাবল! কে কি বলল! তাতে থোড়াই কেয়ার অভিনেত্রীর। তিনিই নিজের মর্জির মালিক। তিনি অন্যকারোর কথায় নিজের জীবন চালাতে নারাজ। বর্তমান যুগে দাঁড়িয়ে নেটদুনিয়ার অন্যতম সেনসেশন তিনি, তা নিঃসন্দেহে বলা চলে।