Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

রিয়া কাপুরের বোল্ড ফটোশুট দেখে পারদ চড়ল অনিল কাপুরের, ছবি ভাইরাল ইন্টারনেটে

Updated :  Thursday, September 22, 2022 2:03 PM

বলিউড এভারগ্রীন অভিনেতা অনিল কাপুরকে চেনেন না, এমন ভারতীয় খুঁজে পাওয়া মুশকিল। মিস্টার ইন্ডিয়া নামক এই অভিনেতা ৬৫ বছর বয়সে এসেও যেন বার্ধক্যের ছাপকে ভ্যানিশ করে দিয়েছেন। তাঁকে দেখলে সত্যিই বোঝা যাবে না, তার বয়সের গণ্ডি ৬৫ স্পর্শ করেছে। কেউ কেউ তো মনে করেন এখনো অভিনেতার ৪০ বছর বয়স হয়নি। এই এভারগ্রীন অভিনেতা বলিউডের একাধিক হিট ফিল্মে অভিনয় করেছেন। হিন্দি সিনেমার জগতে তাঁর অবদান সত্যিই অনস্বীকার্য। তবে আজকের এই প্রতিবেদন অনিল কাপুরকে নিয়ে নয়, বরং এখানে জানানো হবে অনিল কাপুরের ছোট মেয়ে রিয়া কাপুর সম্বন্ধে।

কিছুদিন আগেই ধুমধাম করে বিয়ে করেছিলেন সোনম কাপুর। তার বিয়েতে রীতিমতো বলিউড তারকাদের ঢল নেমেছিল। কিন্তু অন্যদিকে ছোট মেয়ে রিয়া কাপুরের বিয়ের অনুষ্ঠান হয়েছে একদম সাধারন এবং সাদামাটা। আসলে রিয়া কাপুর নিজেই বলি লাইমলাইট পছন্দ করেন না। ইভেন্ট, ডিজে বা উদ্দাম পার্টি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেন তিনি। তবে জানিয়ে রাখি রিয়া কাপুর একজন অত্যন্ত জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার। এছাড়াও তিনি একজন চলচ্চিত্র প্রযোজক। সাথে সাথে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক সক্রিয় থাকেন তিনি। মাঝে মাঝেই বিভিন্ন ছবি এবং ভিডিও পোস্ট করেন রিয়া।

সম্প্রতি ছুটি কাটাতে রিয়া কাপুর তার স্বামীর সাথে মালদ্বীপে ভ্রমণে গিয়েছেন। আর সেখানে গিয়ে একের পর এক বোল্ড ছবি পোস্ট করছেন তিনি। সম্প্রতি পোস্ট করা একটি ছবিতে রিয়া কাপুর লাল বিকিনি পরে চোখে কালো চশমা নিয়ে মিরর সেলফি তুলেছেন। ছবিটি ইন্টারনেটে এখন ব্যাপক ভাইরাল হয়ে গেছে। তার গ্ল্যামারাস লুকে মন দিয়ে বসেছেন লক্ষ লক্ষ নেটিজেন। এমনকি এই ছবি দেখে অবাক হয়েছেন বাবা অনিল কাপুরও।

 

View this post on Instagram

 

A post shared by Rhea Kapoor (@rheakapoor)