Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

কোটি টাকা খরচ করে ছেলের নাম রাখলেন সোনাম কাপুর, জানুন অভিনেত্রীর ছেলের নাম

Updated :  Thursday, September 22, 2022 9:18 AM

বলিউড এভারগ্রীন অভিনেতা অনিল কাপুরকে চেনেন না, এমন ভারতীয় খুঁজে পাওয়া মুশকিল। মিস্টার ইন্ডিয়া নামক এই অভিনেতা ৬৫ বছর বয়সে এসেও যেন বার্ধক্যের ছাপকে ভ্যানিশ করে দিয়েছেন। তাঁকে দেখলে সত্যিই বোঝা যাবে না, তার বয়সের গণ্ডি ৬৫ স্পর্শ করেছে। কেউ কেউ তো মনে করেন এখনো অভিনেতার ৪০ বছর বয়স হয়নি। এই এভারগ্রীন অভিনেতা বলিউডের একাধিক হিট ফিল্মে অভিনয় করেছেন। হিন্দি সিনেমার জগতে তাঁর অবদান সত্যিই অনস্বীকার্য। তবে আজকের এই প্রতিবেদন অনিল কাপুরকে নিয়ে নয়, বরং তাঁর মেয়ে সোনাম কাপুরকে নিয়ে।

সোনাম কাপুর নিজেও একজন বড় মাপের বলিউড অভিনেত্রী। তিনি একাধিক হিন্দি সিনেমাতে কাজ করে ভারতীয় দর্শকদের মনের মানুষ হয়ে উঠেছেন। সোশ্যাল মিডিয়ার দৌলতে এবং বিভিন্ন বলিউড সিনেমাতে কাজ করে মোটামুটি সর্বদাই চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন সোনাম। আসলে কিছুদিন আগেই সোনাম কাপুর মা হয়েছেন এবং তিনি এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন।

কোটি টাকা খরচ করে ছেলের নাম রাখলেন সোনাম কাপুর, জানুন অভিনেত্রীর ছেলের নাম

সম্প্রতি তিনি খবরের শিরোনামে রয়েছেন নিজের সন্তানের নামকরণ নিয়ে। তিনি কোটি কোটি টাকা খরচ করেছেন নিজের সন্তানের নামকরণ অনুষ্ঠানে। আর সেই নিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনা চলছে। তবে আপনি কি জানেন কি নাম রেখেছেন সোনাম কাপুর তার ছেলের? জানা গিয়েছে, সোনাম কাপুর তার ছেলের নাম রেখেছেন বায়ু কাপুর আহুজা। দেবতার সাথে সামঞ্জস্য রেখে বায়ু নাম বেছে নিয়েছেন বলিউড অভিনেত্রী। সেই নিয়ে ব্যাপক আলোচনা চলছে ইন্টারনেট দুনিয়াতে।