Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Dance Video: ‘ছেলে তোর প্রেমে পড়ার কারণ’-এর তালে বাড়ির ছাদেই চুটিয়ে নাচলেন যুবতী, রইল ভিডিও

Updated :  Saturday, September 24, 2022 12:10 PM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি এক সুন্দরী যুবতী রাখী দেবনাথ নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।

সম্প্রতি নিজের যে নাচের ভিডিওর সূত্র ধরে চর্চায় রাখী, সেখানে বর্তমানে ভাইরাল হওয়া জনপ্রিয় গান ‘ছেলে তোর প্রেমে পড়ার কারণ’এর সাথেই দুর্দান্ত নৃত্য পরিবেশনায় দেখা গিয়েছে তাকে। নিজের বাড়ির ছাদেই এই ভিডিওটি বানিয়েছেন তিনি। ভিডিওটি বানানোর সময় একটু মজাদার লুকেই ছিলেন রাখী। কালো প্রিন্টেড কাফতান ব্লাউজ ও নীল প্রিন্টেড শিফন শাড়িতে খোলা চুলে সেজেছিলেন তিনি। চোখে পরেছিলেন রোদ চশমাও। চার সপ্তাহ আগে নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘রাখীস্ ওয়ার্ল্ড’ থেকে এই ভিডিওটি শেয়ার করে নিয়েছেন তিনি নিজেই। এই মুহূর্তে তিন লাখের কাছাকাছি মানুষের কাছে পৌঁছে গিয়েছে ভিডিওটি। আপাতত ‘ভাল্লাগে’র তাহলেই নেট জনতার একাংশের মাঝে চর্চিত রাখী দেবনাথ।