Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Dance Video: ‘পুষ্পা’র গানে সবুজ ক্ষেতের মাঝেই দুর্দান্ত নাচ সুন্দরী যুবতীর, দেখুন ভাইরাল ভিডিও

Updated :  Thursday, September 29, 2022 1:50 PM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে বিনোদনের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন, ফলও পাচ্ছেন হাতেনাতে। সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান নেটিজেন তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে, তাহলে তাতে তিনি সফল হন সেকথা আলাদা ভাবে বলার প্রয়োজন পরে না।

বর্তমান যুগে যেকোনো মানুষ পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে নিমেষের মধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পৌঁছে যেতে পারেন বহু মানুষের কাছে। কেউ নিজের গান, কেউবার নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন। সম্প্রতি এক প্রতিভাবান নৃত্যশিল্পী নিজের ইউটিউব চ্যানেলের মাধ্যমে পৌঁছতে পেরেছেন বহু মানুষের কাছে। আর তারই নাচের একটি ভিডিও এই মুহূর্তে তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। বর্তমানে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

গতবছরের শেষের দিকেই মুক্তি পেয়েছে দক্ষিণী ছবি ‘পুষ্পা: দ্যা রাইজ’। সেই ছবির অন্যতম জনপ্রিয় গান ‘সামি সামি’। সোশ্যাল মিডিয়ায় এই গান রীতিমতো ট্রেন্ডিং রয়েছে এখনো। আর সেই গানের সাথেই প্রকৃতির মাঝে, খোলা আকাশের নীচে নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে মৌমিতা বিশ্বাসকে। তার নাচ দেখেই স্পষ্ট হয়েছে তিনি যথেষ্ট পারদর্শী নৃত্য পরিবেশনায়। ইউটিউবে নিজের চ্যানেল ‘ডান্স স্টার মৌ’ থেকেই নিজের এই নাচের ভিডিওটি ৬ মাস আগে শেয়ার করেছিলেন মৌমিতা। তিনি প্রায়ই নিজের নাচের নানা ভিডিও শেয়ার করে থাকেন, তা তার চ্যানেলে চোখ রাখলেই স্পষ্ট হবে।

সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে মৌমিতাকে পুষ্পা’র ‘সামি সামি’ গানের তালে প্রকৃতির মাঝেই, খোলা আকাশের নীচে নাচতে দেখা গিয়েছে। ইতিমধ্যেই যা ১১ লাখেরও বেশি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। এই ভিডিওটি বানানোর সময় মৌমিতাকে লাল ও সবুজের সংমিশ্রণের একটি শাড়িতে দেখা গিয়েছিল। ভিডিওটি বানানোর সময় একেবারে মানানসই সাজেও সেজে উঠেছিলেন তিনি। নয় মাস আগে শেয়ার করা হলেও, এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় তার অনুরাগীদের মাঝে পুনরায় ভাইরাল হয়েছে ভিডিওটি। তার এই নাচের ভিডিওটি যে নেটনাগরিকদের বেজায় পছন্দ, তা কমেন্টবক্সে চোখ রাখলেই বোঝা যাবে।