Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Viral: ‘তোমার ঘরে বসত করে কয়জনা’, শাড়ি পরে বাংলা গানে অসাধারন নাচ সুন্দরী যুবতীর

Updated :  Thursday, May 26, 2022 9:27 AM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়ে নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন, ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান নেটিজেন তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে, তাহলে তাতে তিনি সফল হন সেকথা আলাদা ভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবার নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি এই ডান্স স্টার মৌ নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। পরিচিতও হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যে। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না।

ডান্স স্টার মৌ সোশ্যাল মিডিয়ার অন্যতম পরিচিত মুখ। নিজের নাচের জন্যই তিনি পরিচিত নেটিজেনদের একাংশের মাঝে। ইউটিউবে তার নিজস্ব একটি চ্যানেল রয়েছে, যার নাম ‘ডান্স স্টার মৌ’। নিজের এই চ্যানেলের মাধ্যমে মৌ নামক মেয়েটি নিজের নাচের নানা ভিডিও শেয়ার করে থাকেন, যা বেশ জনপ্রিয় নেটিজেনদের একাংশের মাঝে। ইউটিউবে তার চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যাও নেহাতই কম নয়, প্রায় দু’লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার রয়েছে তার। সম্প্রতি তার নাচের আরো একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটিজেনদের মধ্যে।

গত একবছর আগে নিজের ইউটিউব চ্যানেল থেকে এই নাচের ভিডিওটি শেয়ার করে নিয়েছিলেন মৌ। জনপ্রিয় বাউল গান ‘তোমার ঘরে বসত করে কয়জনা’র তালে দুর্দান্ত নৃত্য পরিবেশনায় ছিলেন মৌ। কালো শাড়ি ও গোলাপি রঙের ব্লাউজ পরেছিলেন তিনি। একটু অন্যরকমভাবেই শাড়িটি পরেছিলেন মৌ। মানানসই অলংকারের পাশাপাশি তার হাতে ও গালে ছিল লাল আবিরের ছোঁয়া। খোলা আকাশের নীচেই নাচের এই ভিডিওটি বানিয়েছিলেন তিনি। এক বছরের পুরনো হলেও পুনরায় নেটনাগরিকদের মাঝে আবারও প্রশংসিত হয়েছে তার এই নাচের ভিডিওটি। এর থেকে এটুকু স্পষ্ট, তিনি নিঃসন্দেহে একজন প্রশিক্ষণপ্রাপ্ত নৃত্যশিল্পী।