Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

শ্রীদেবীর গানে ব্যাপক কায়দায় নাচ করলেন এই সুন্দরী যুবতী, মুহূর্তে ভিডিও ভাইরাল

Updated :  Friday, July 28, 2023 8:29 PM

বর্তমান যুগে বিনোদনের অন্যতম অঙ্গ হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। ডিজিটাল দুনিয়াতে আট থেকে আশি সকলের কাছেই মোবাইল ফোন এবং ইন্টারনেট পরিষেবার সুবিধা রয়েছে। দৈনন্দিন জীবনে বিজ্ঞানের অগ্রগতির সাথে পাল্লা দিয়ে চলতে গেলে প্রত্যেককেই এই মোবাইল ফোন ব্যবহার করতে হয়। কর্মব্যস্ত জীবনের মাঝে টিভি বা রেডিওতে সময় অতিবাহিত করা, প্রায় দেখা যায় না বললেই চলে। পকেট থেকে স্মার্টফোন বার করে মাত্র এক ক্লিকে সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় বিচরণ করতে পছন্দ করেন সকলেই।

এই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ভিডিও বা ছবি পোষ্ট হয়। সোশ্যাল মিডিয়ার দৌলতে চোখের পলকে বিশ্বের যেকোন প্রান্তে একটি ভিডিও ছড়িয়ে পড়তে পারে। তাই তো অনেকেই নিজেদের প্রতিভা প্রদর্শনের জন্য ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়া দরবারে পোস্ট করে থাকেন। সোশাল মিডিয়াতে সবাই সবার ট্যালেন্ট অনুসারে ভিডিও বানিয়ে পোস্ট করে থাকেন। সম্প্রতি এক যুবতী বলিউড লেজেন্ড শ্রীদেবীর গানে ব্যাপক সুন্দর কায়দায় নাচ করে ইন্টারনেটে লাইমলাইটে এসেছেন।

সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া ওই নাচের ভিডিওতে দেখা দিয়েছে এক যুবতী শ্রীদেবীর গানে ব্যাপক সুন্দর কায়দায় নাচ করছেন। তার নাচ যে চমৎকার ছিল তা বলার অপেক্ষা রাখে না। ওই মেয়েটি শ্রীদেবীর ‘মেরে হাঁতো মে‘ গানে নাচ করেছে। তাঁর পরনে ছিল লাল লেহেঙ্গা ও সবুজ দোপাট্টা। সে গানের তালে খুব সুন্দর কায়দায় নাচ করেছে। নাচের সাথে তাঁর এক্সপ্রেশন মন জয় করে নিয়েছে সকলের। ভিডিওটি ‘dancewithalishaoffical‘ নামক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ভিডিওটি প্রচুর মানুষ দেখেছেন এবং তাতে কয়েক হাজার মানুষ লাইক দিয়েছেন। অনেকেই এই ভিডিও দেখে কমেন্ট করে বলেছেন যে তারা যেন আবার সেই পুরনো শ্রীদেবীকে দেখলেন। সব মিলিয়ে বর্তমানে ইন্টারনেট দুনিয়ার শিরোনামে রয়েছে এই ভাইরাল ভিডিও।