Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Viral: স্কুল ড্রেসেই ‘চান্দ ওয়ালা মুখরা’ গানে তুমুল নাচ এক কিশোরী, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Updated :  Friday, December 17, 2021 2:24 AM

বর্তমান প্রজন্মের কাছে রিল ভিডিও বানানোটা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলির মধ্যে ইনস্টাগ্রাম তরুণ প্রজন্মের কাছে সবচেয়ে পছন্দের। তারা নিজেদের অবসরের বেশিরভাগটাই ব্যয় করেন এই রিল ভিডিও বানাতে। বর্তমানে আট থেকে আশি সকলেই মত্ত ইনস্টা রিলে। বর্তমান পরিস্থিতিতে যার প্রবণতা বৃদ্ধি পেয়েছে আরও। ইনস্টারিল বানিয়েই অনেকে পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যে। প্রতিদিন প্রতিমুহূর্তে কোন না কোন রিল ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ার পাতায়। সম্প্রতি তেমনই একটি রিল ভিডিও ভাইরাল হয়েছে নেটিজেনদের একাংশের মধ্যে।

সম্প্রতি ইনস্ট্রাগ্রামে স্নেহা নামের একটি মেয়ে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ‘চান্দ ওয়ালা মুখরা লেকে চালো না বাজার মে’ গানের সাথে রিল ভিডিও বানিয়ে নেটিজেনদের একাংশের মধ্যে ভাইরাল হয়েছেন। ইনস্টাগ্রামে তিনি ‘অ্যাঞ্জেল স্নেহা’ নামে রয়েছেন। নেটদুনিয়ায় তার ফলোয়ার্স সংখ্যা নেহাত কম নয়, ৪০ হাজারেরও বেশি। সম্প্রতি উক্ত গানে স্কুল ড্রেসেই রাস্তার মধ্যে ভিডিও বানিয়েছেন মেয়েটি। সম্ভবত তিনি তার বাড়ির সামনেই ভিডিওটি বানিয়েছে। তিনি এই ধরনের রিল ভিডিও বানাতে বেশ অভ্যস্ত তা তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই স্পষ্ট হবে। সম্প্রতি এই ট্রেন্ডিং গানে রিল ভিডিও বানিয়ে আবারো নেটিজেনদের মধ্যে ভাইরাল হল এই কিশোরী।

আজকের দিনে দাঁড়িয়ে বর্তমান প্রজন্মের কাছে সোশ্যাল মিডিয়া বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। তারা তাদের বেশিরভাগ সময়টাই ব্যয় করেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। বিনোদন মাধ্যম হওয়ার পাশাপাশি বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া নিজের প্রতিভাকে সকলের সামনে তুলে ধরার জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যমও বটে। এখন মানুষ নিমেষের মধ্যে একসাথে পৌঁছে যেতে পারেন হাজার হাজার মানুষের কাছে। নিজের প্রতিভাকে কোন বাধা ছাড়াই তুলে ধরতে পারেন সকলের সামনে। যার জন্য তারা প্রশংসিতও হন নেটিজেনদের একাংশের মধ্যে।