Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Dance Video: ‘রাম লীলা’ গানে দুর্দান্ত বেলি ডান্স করলেন যুবতী, ভিডিও ব্যাপক ভাইরাল

Updated :  Thursday, March 28, 2024 11:46 AM

বর্তমান যুগে বিনোদনের অন্যতম অঙ্গ হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। ডিজিটাল দুনিয়াতে আট থেকে আশি সকলের কাছেই মোবাইল ফোন এবং ইন্টারনেট পরিষেবার সুবিধা রয়েছে। দৈনন্দিন জীবনে বিজ্ঞানের অগ্রগতির সাথে পাল্লা দিয়ে চলতে গেলে প্রত্যেককেই এই মোবাইল ফোন ব্যবহার করতে হয়। কর্মব্যস্ত জীবনের মাঝে টিভি বা রেডিওতে সময় অতিবাহিত করা, প্রায় দেখা যায় না বললেই চলে। পকেট থেকে স্মার্টফোন বার করে মাত্র এক ক্লিকে সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় বিচরণ করতে পছন্দ করেন সকলেই।

এই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ভিডিও বা ছবি পোষ্ট হয়। সোশ্যাল মিডিয়ার দৌলতে চোখের পলকে বিশ্বের যেকোন প্রান্তে একটি ভিডিও ছড়িয়ে পড়তে পারে। তাই তো অনেকেই নিজেদের প্রতিভা প্রদর্শনের জন্য ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়া দরবারে পোস্ট করে থাকেন। সোশাল মিডিয়াতে সবাই সবার ট্যালেন্ট অনুসারে ভিডিও বানিয়ে পোস্ট করে থাকেন। সম্প্রতি এক যুবতীর বেলি ড্যান্সের ভিডিও সোশাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হচ্ছে যা নিয়ে রীতিমত হইচই পড়ে গিয়েছে।

আজকাল ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক ভাইরাল হচ্ছে এক যুবতীর চটুল ভঙ্গিতে নাচের ভিডিও। ওই যুবতী বলিউডের অন্যতম হিট আইটেম সং, ‘রাম চাহে লীলা চাহে’র তালে ব্যাপক কায়দায় কোমর দুলিয়ে বেলি ড্যান্স করেছেন। তাঁর পরনে ছিল নীল ও কালো রঙের মানানসই পোশাক। এছাড়া দেখা গিয়েছিল হালকা মেকাপে ও চুলে খোঁপাও বেঁধেছিলেন তিনি। নাচের মাঝে তাঁর কিলার অঙ্গভঙ্গি দেখে সত্যি চোখ সরাতে পারবেন না আপনি। এই ভিডিও ব্যাপক ভাইরাল হচ্ছে ইন্টারনেট দুনিয়াতে। প্রায় ১ লাখের কাছাকাছি মানুষ এই ভিডিওটি লাইক করেছেন।