Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Marriage Video Viral: ভাত-কাপড়ের অনুষ্ঠানে নতুন বউকে কোলে নিয়ে নাচলেন বড়, এইদৃশ্য চুটিয়ে উপভোগ করছেন নেটনাগরিকরা

Updated :  Monday, December 20, 2021 6:48 AM

সোশ্যাল মিডিয়ার যুগে দাঁড়িয়ে কোনো ঘটনাই ভাইরাল হতে বেশি সময় লাগে না। ভালো হোক কিংবা খারাপ তা যদি নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করতে পারে তাহলেই তা নেটিজেনদের মধ্যে ভাইরাল হবে। তবে বলাই বাহুল্য, বর্তমানে সোশ্যাল মিডিয়ার পাতায় যে সমস্ত ভিডিও কিংবা ছবিগুলি ভাইরাল হয় তা সবই বিনোদননির্ভর। সম্প্রতি কোন এক বিয়েবাড়ির একটি মজার ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে নেটিজেনদের মধ্যে, যা দেখে বেশ মজাই পেয়েছেন নেটিজেনরা।

বিয়ে প্রতিটা মানুষের জীবনেই একটা বড় অধ্যায়, সারা জীবনের সিদ্ধান্ত। আর এক্ষেত্রে ঠিক মানুষ টাকে বেছে নিতে না পারলে কপালে দুঃখ অনিবার্য। বিয়েবাড়িতে ঘটে নানা ধরনের মজার কান্ডকারখানা। তেমনি একটি মজার ঘটনা নেটদুনিয়ায় শেয়ার হতেই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে নেটনাগরিকদের মধ্যে। আপনাদের জন্য রইল সেই ভিডিও।

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এমন অনেক পেজ রয়েছে যেগুলি থেকে বিভিন্ন ধরনের মিম ভিডিও ও মজার ভিডিও শেয়ার করা হয়ে থাকে, যেগুলো ভাইরালও হয় প্রচুর। গৌরব চক্রবর্তী নামের এক ব্যক্তি নিজের নামে একটি ফেসবুক পেজ খুলেছেন। এই পেজ থেকে নানা ধরনের মজার ভিডিও শেয়ার করে থাকেন তিনি। সম্প্রতি নেটিজেনদের মধ্যে ভাইরাল হওয়া ভিডিও টি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় যা নিজের মধ্যে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। এই ভাইরাল হওয়া ভিডিওর দৃশ্য তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন নেটনাগরিকরা।

সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে কোন একটি বিয়ের ভাত-কাপড়ের অনুষ্ঠানে নতুন বর তার বউকে কোলে নিয়ে রীতিমতো নাচতে লেগেছেন গানের তালে। যা দেখে বেশ মজাই পাচ্ছিলেন বিয়েবাড়িতে উপস্থিত সমস্ত নিয়ন্ত্রিত এবং তাদের পরিবারের সদস্যরা। ভিডিওটিতে স্পষ্ট দেখা যাচ্ছে বর তার বউকে কোলে নিয়ে সকলের সামনে হাসিমুখে উচ্ছ্বসিত হবে নাচচ্ছেন, তাকে ঘিরে তার পরিবারের সদস্যরা রীতিমতো হাতে তালি দিয়ে তাল মেলাচ্ছেন। আর এমন দৃশ্য চোখের সামনে দেখে ক্যামেরাবন্দি না করে থাকতে পারেননি কোন এক নিয়ন্ত্রিত। পরে সেই ভিডিও শেয়ার করা হয় সোশ্যাল মিডিয়ার পাতায়। বর্তমানে এই ভিডিও গৌরব চক্রবর্তী নামের পেজ থেকে শেয়ার হওয়ার পর থেকেই তুমুল ভাইরাল হয়েছে নেটিজেনদের মধ্যে। এই ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা ছিল, “ট্রফি এভাবে ঘরে তুলে নিয়ে যাওয়ার আগে অব্দি হাল ছেড়োনা প্রিয়। একেই তো বলে ভালোবাসা বস।” সম্প্রতি এমন বিয়ের মরশুমে এমন ক্যাপশনের সাথে এরকম ভিডিও দেখে বেশ মজাই পেয়েছেন নেটিজেনরা তা নিঃসন্দেহেই বলা যায়।