Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Dance Video: ‘বন পাহাড়ি সাজে’ গ্রাম্য পরিবেশের দুর্দান্ত নাচ সুন্দরী কন্যার, প্রশংসায় নেটমহলের একাংশ

Updated :  Thursday, December 8, 2022 9:50 AM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি জয়ন্তী চক্রবর্তী নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন বহু মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। তার শেয়ার করা কোন ভিডিওই নজর এড়ায় না নেটনাগরিকদের। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম, তা বলাই বাহুল্য।

সাম্প্রতিক নিজের যে নাচে ভিডিওটির সূত্র ধরে এই মুহূর্তে নেটনাগরিকদের একাংশের মাঝে চর্চায় রয়েছেন জয়ন্তী, সেটি ৪ মাস আগে নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘জে সি ওয়ার্ল্ড’ থেকে শেয়ার করে নিয়েছেন তিনি নিজেই। ‘বন পাহাড়ি সাজে’ এই গানের তালেই নদীতে নেমে নৃত্য পরিবেশন করেছেন জয়ন্তী। নিঃসন্দেহে তার নাচ ছিল যথেষ্ট প্রশংসনীয়। এই ভিডিওতে সবুজ ও হলুদ রঙের তাঁতের শাড়িতে দেখা দিয়েছিলেন তিনি। সম্প্রতি নিজের এই নাচের ভিডিওর সূত্র ধরেই চর্চিত ও প্রশংসিত হচ্ছেন জয়ন্তী। উল্লেখ্য, ইতিমধ্যেই জয়ন্তী নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে নিজের ৭৪’টি নাচের ভিডিও শেয়ার করে নিয়েছেন।