Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Aashram 3: সোনিয়া ও বাবা নিরালার ঘনিষ্ঠতা দেখে হতবাক ববিতা, ট্রেলার মুক্তি পাওয়ার পরই উচ্ছ্বসিত অনুরাগীরাও

Updated :  Sunday, May 29, 2022 11:31 PM

খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে দীর্ঘ প্রতীক্ষিত ওয়েব সিরিজ ‘আশ্রম ৩’। সম্প্রতি সেই ওয়েব সিরিজেরই দুটি ট্রেলার মুক্তি পেয়েছে। ট্রেলার মুক্তি পেতেই শোরগোল অনুরাগী মহলে। এই ট্রেলার দেখেই স্পষ্ট হয়েছে ‘আশ্রম ৩’এর এই সিজনে জোরদার চমক নিয়ে হাজির হতে চলেছে। এই সিজনের মূল আকর্ষণ এশা গুপ্তা। সনিয়ার চরিত্রে দেখা যাবে তাকে। সানিয়া যে পর্দার ববিতা অর্থাৎ ত্রিধা চৌধুরীকে জোর টক্কর দিতে চলেছেন, তা স্পষ্ট ইতিমধ্যেই। পাশাপাশি বাবা নিরালাও যে বেশ শক্তিশালী চরিত্র হিসেবে ফিরতে চলেছেন, তা নিয়ে কোনো সন্দেহই নেই।

আশ্রম ৩’ দীর্ঘ প্রতীক্ষিত একটি ওয়েব সিরিজ। আশ্রমের মধ্যেকার কূটনীতি আরও জোরালোভাবে ধরা দেবে এই সিজনে। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ট্রেলার দুটি দেখলে, তা ভালোভাবেই বোঝা যাচ্ছে। বাবা নিরালার চরিত্রে বাকি দুটো সিজনের মতোই দেখা মিলবে ববি দেওলের। এই চরিত্রে অভিনয় করে আলাদাভাবে দর্শকদের মাঝে বিপুল জনপ্রিয় হয়েছেন অভিনেতাও। তিনিও যে এই সিজন নিয়ে বেশ উচ্ছ্বসিত, তা তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই স্পষ্ট হবে। উল্লেখ্য, এই সিজনে বেশ সাহসী দৃশ্যেই দেখা মিলবে এশা গুপ্তার। তবে তা ববিতার সাহসী দৃশ্যকে টেক্কা দিতে পারবে কিনা! সেটাই এখন দেখার।

এর মধ্যেই পর্দার ববিতা অর্থাৎ ত্রিধা চৌধুরী নিজের একটি বোল্ড লুক শেয়ার করে বসেছেন, যা রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে নেটদুনিয়ায়। ছবিতে অভিনেত্রীকে ওয়ান সাইডেড অফ-শোল্ডার সাদা-কালো পোশাকে দেখা গিয়েছে। একটি রেট্রো সেটের মধ্যেই খোলা চুলে এই লুকে দেখা মিলেছে অভিনেত্রীর, যা মুগ্ধ করেছে তার অনুরাগীদের পাশাপাশি অধিকাংশ নেটজনতাকে।

উল্লেখ্য খুব শীঘ্রই আসন্ন ওয়েব সিরিজ ‘আশ্রম ৩’এ দেখা মিলবে এশা গুপ্তার। এই সিজনে অভিনেত্রীর উপস্থিতি দর্শকদের উচ্ছ্বাস বাড়িয়ে দিয়েছে আরো কিছুটা। অভিনেত্রীকেও এই ওয়েব সিরিজে একটু অন্যধরনের চরিত্রে দেখা যাবে বলেই আশা করছেন অনুরাগীরা। আপাতত ট্রেলার মুক্তি পাওয়ার সাথে সাথেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে দর্শকদের মাঝে। তারা কমেন্টবক্সে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন, তা তাদের মন্তব্য দেখলেই স্পষ্ট হবে। আপাতত বাবা নিরালার অপেক্ষায় তার ভক্তরা। জানা গেছে, আগামী ৩’রা জুন মুক্তি পেতে চলেছে ‘আশ্রম ৩’। এমএক্স প্লেয়ারেই দেখা যাবে এই ওয়েব সিরিজ। আপাতত, বাবা নিরালার অপেক্ষায় ভক্তরা।