Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Monami Ghosh: কি শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে সকলের প্রিয় মৌ বৌদির! গোপন কারণ জানালেন নিজেই অভিনেত্রী

Updated :  Saturday, October 2, 2021 9:10 AM

মনামী ঘোষ! বয়স বাড়লেও এই নায়িকার ব্যক্তিগত জীবন, তাঁর সৌন্দর্য, জীবনযাপন নিয়ে সকলের থাকে নানান কৌতুহল। মনামী মানেই স্টাইলে ভরপুর। এই টলি ডিভা এখনো বিয়ে করেননি নিজের রুপের জাদুতে ঘায়েল করেছেন বহু পুরুষ মন। নেট মহলে অনেকেরই একটা প্রশ্ন মনামীর বোধহয় বয়স কমেই চলেছে। কবে থেকে একই রকম জৌলুস, যৌবন, সৌন্দর্য ধরে রেখেছেন। এ কথাই বারে বারে বলে যায় ভক্তরা।

মনামীকে আবার অনেকে টলিউডের বার্বি বলে ডাকতে বেশি পছন্দ করেন। অভিনয় আর নাচের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে বেশ ভালো রকম সক্রিয় থাকতে দেখা যায় অভিনেত্রীকে। আর সেখানে নানান লুকের ঝলক শেয়ার করেন মনামী। নিজের লুকে নেটিজেনদের পাগল করে তোলেন নায়িকা। নানান ফটোশুটের জন্য নিজের লুক নিয়ে এক্সপেরিমেন্ট করতে বেশ ভালোবাসেন টলিউডের এই অন্যতম সেরা অভিনেত্রী। ওয়েস্টার্ন হোক শাড়ি সবেতেই বহু পুরুষের মনে ঝড় তুলতে এক্সপার্ট অভিনেত্রী।

‘ডান্স ডান্স জুনিয়ার ২’র মঞ্চে বিচারকের আসনে এতদিন দেখা গিয়েছিল মনামীকে। সদ্য শেষ হয়েছে সেই সিজন। সম্প্রতি হইচই’তে মুক্তি পেয়েছে মনামী অভিনীত সিরিজ মৌচাক। যেখানে মৌ বৌদির রূপে আর অভিনয়ে দুইতে ঘায়েল হয়েছে বহু জন। তবে এবার নিজের গায়ে কাঁটা দেওয়ার রহস্য উন্মোচন করলেন অনুগামীদের সাথে। হ্যাঁ এবার এরকমই এক ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে দেখা গেল অভিনেত্রীকে। সম্প্রতি গুজরাটি কাজের নীল শাড়িতে পড়ে কোনো বিজ্ঞাপনী এক ফোটোশ্যুটে ব্যস্ত ছিলেন তিনি। আর তারই ফাঁকে ‘বিহাইন্ড দ্য সিন’ মোমেন্ট নিয়ে একটি অসাধারণ রিল ভিডিও করলেন।

১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত এই টাইটানিক ছবি আলোড়ন ফেলেছিল গোটা বিশ্বের সিনেমা জগতে। তখনও হলিউড ছবির প্রতি ঝোঁক সেভাবে ভারতীয়দের মধ্যে। দেয়নি আমাদের দেশে। তবে ‘টাইটানিক’ আমাদের সকলের মধ্যে এক আলাদা আকর্ষণ গড়ে ওঠে। জাহাজের ডেকে দাঁড়িয়ে কেট আর রোজের দীর্ঘ চুম্বন ভারতীয় দর্শকের কাছে ছিল অন্য এক আকর্ষণ। টাইটানিক জাহাজের সেই বিলাসবহুল ভিডিও দেখেও পাগল হয়ে যায় আজ ও অনেকে। তেমনই জাহাজ ডুবে যাওয়ার দৃশ্য চোখে দল এনে দিয়েছিল সকলের।

আর এই ছবির ‘হিম টু দ্য সি’ মন কেড়েছিল সবার। তেমনই মনামীর ও খুব প্রিয়। তাই তো মেক আপ রুমে কফির কাপ ধরে মেক আপের শেষ টাচ দিচ্ছেন অভিনেত্রী। আর তাতে জুড়ে দিয়েছেন ‘টাইটানিক সিনেমার ‘হিম টু দ্যা সি’ গানটি। আর এই ভিডিয়োর ক্যাপশনে লিখেছেন, ‘এই গান আমি যখনই শুনি, আমার গায়ে কাঁটা দেয়। আপনারও কি তাই?’ এই প্রশ্ন নিজের অনুগামীদের কাছে করেছেন।
অনেকেই অভিনেত্রীর রিল ভিডিও দেখে ভালোবাসা জানান। নিমেষে ভাইরাল হয় এই ভিডিও।