Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ক্যামেরার সামনে এমন পোশাক পরে অস্বস্তিতে অভিনেত্রী রশ্মিকা মন্দনা, ভাইরাল ভিডিও

Updated :  Thursday, September 8, 2022 9:03 AM

মুক্তি পেল ‘গুডবাই’এর ট্রেলর। ট্রেলার মুক্তির অনুষ্ঠানে গিয়েই পোশাকের কারণে অস্বস্তির শিকার অভিনেত্রী। এদিন পাপারাজিৎদের ক্যামেরার সামনে বারবার নিজের পোশাক ঠিক করতে দেখা গিয়েছে তাকে। আপাতত সেই ঝলকই একটি ভিডিওর মাধ্যমে প্রকাশ্যে এসেছে নেটনাগরিকদের মাঝে। ‘ফিল্মি ক্রেজি’ নামের ইউটিউব চ্যানেলের সূত্র ধরেই প্রকাশ্যে এসেছে এই ভিডিও। এই চ্যানেলের মাধ্যমে ঘন্টাখানেক আগে শেয়ার করা এই ভিডিওর রেশ ধরেই মিডিয়ার চর্চায় পর্দার শ্রীভাল্লী।

ভিডিওতে ডিজাইনার ঘাগড়া চোলিতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। পাশাপাশি খোলা চুলে মানানসই ব্লেজার হয়ে পরেছিলেন তিনি। ট্রেলার মুক্তির অনুষ্ঠানে ঢোকার পূর্বে গাড়ি থেকে নেমে পাপারাজিৎদের ক্যামেরার সামনে হাসিমুখেই পোজ দিতে দেখা গিয়েছে তাকে। আর সেইসময়ই ক্যামেরার সামনে একাধিকবার নিজের ঘাঘড়া ও ব্লেজার ঠিক করেছেন তিনি, যা খুব স্বাভাবিকভাবেই নজর এড়ায়নি। ‘ফিল্মি ক্রেজি’ ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ভিডিও প্রকাশ্যে আসতেই লাইম লাইটে রশ্মিকা।

পাপারাজিৎদের ক্যামেরার সামনে পোজ দেওয়ার সময়ই তার কাছে দৌড়ে তার কিছু খুদে ভক্তরা চলে আসেন। নিজেদের প্রিয় অভিনেত্রীকে সামনে পেয়ে তারা উচ্ছ্বসিত হয়ে পড়েছিলেন, তা ভিডিওতে তাদের দেখেই স্পষ্ট হয়েছে। এমনকি অভিনেত্রীয় নিজের এই খুদে ভক্তদের নিরাশ করেননি। তাদেরকে জড়িয়ে ধরে তাদের সাথে তুলেছেন ছবিও। সেই ঝলকও ভাইরাল হওয়া ভিডিওতে মিলেছে। তবে আপাতত নিজের আহন্ন নতুন ছবি ‘গুডবাই’ নিয়ে ব্যস্ত অভিনেত্রী।

বিকাশ ভাল পরিচালিত ছবি ‘গুডবাই’এর ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই তা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে দর্শকমহলে। বলিউডের পর্দায় দেখা দিতে চলেছেন পুষ্পার শ্রীভাল্লী, যা খুব স্বাভাবিকভাবেই ভক্তদের কাছে উচ্ছ্বাসের অন্যতম কারণ। ছবিতে অভিনেত্রীর লুক দৃষ্টি আকর্ষণ করেছে সকলের। পাশাপাশি এই ছবির অন্যতম বড় আকর্ষণ বলিউডের বিগ বি। আছেন নীনা গুপ্তও। ট্রেলার মুক্তির পর থেকেই ‘গুডবাই’ নিয়ে তুমুল চর্চা চলছে মিডিয়াতে। গোটা ছবিটি দেখার অপেক্ষায় রয়েছেন সিনেমাপ্রেমীরাও। উল্লেখ্য, অভিনেত্রী মিডিয়াতে নিজের অন্য আরও এক আসন্ন ছবি ‘পুষ্পা ২’ নিয়েও থেকে থেকেই চর্চায় উঠে আসছেন। অন্যদিকে খুব শীঘ্রই বড়পর্দায় মুক্তি পেতে চলেছে বিগ বি অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’। সর্বসাকুল্যে বলাই বাহুল্য, ইন্ডাস্ট্রির পরিচালকরা একরাশ ছবির সম্ভার নিয়ে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন দর্শকদের দরবারে।

Note: প্রতিটি ছবি প্রতীকী (ছবির উৎস: গুগল)
Disclaimer: ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই খবরটি তৈরি করা হয়েছে। bharatbarta তার পক্ষ থেকে এটি নিশ্চিত করে না।