Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Shruti Das: মহাষষ্ঠীর দিন ‘ত্রিনয়নী’ রূপে তাক লাগালেন শ্রুতি! প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা

Updated :  Monday, October 11, 2021 9:25 AM

বাংলা টেলিভিশনের অতি জনপ্রিয় নাম এখন শ্রুতি দাস। ধারাবাহিকের সংখ্যা ২। ত্রিনয়নী থেকে দেশের মাটি- দুই ধারাবাহিকে নিজের অভিনয় দিয়ে টেলি মহলে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। ত্রিনয়নীর নয়ন হোক দেশের মাটির নোয়া দুই চরিত্রে সাবলীল অভিনয় দিয়ে বাঙালি দর্শকের খুব প্রিয় পাত্রী হয়ে উঠেছেন শ্রুতি। তবে অভিনেত্রীর আরো একটি গুনের জন্য তিনি বেশ খ্যাত। স্পষ্টবক্তা শ্রুতি। কোনো কথা রাখ ঢাক করে বলেন। স্পষ্ট কথায় কোনো কষ্ট নেই।

দুই ধারাবাহিকে অভিনয় করে সকলের প্রিয় পাত্রী হয়ে উঠেছেন অভিনেত্রী। শ্রুতি অভিনয়ের পাশাপাশি নিজের প্রেমের জন্য বেশ চর্চায় থাকেন।শ্রুতি দাস এবং স্বর্ণেন্দু সমাদ্দার। এই অভিনেত্রী এবং পরিচালকের প্রেমের খবর ইন্ডাস্ট্রির প্রায় সকলেই জানেন। অনেকে এদের সম্পর্ক নিয়ে ট্রোল করলেও সেই সব ট্রোলারদের যোগ্য জবাব ও দিয়েছেন। তবে কবে বিয়ে করছেন, সে সম্পর্কে এখনও কোনও ইঙ্গিত দেননি এই জুটি। আপাতত দুজনের কাজে ফোকাস করেছেন।

শ্রুতির অভিনয়, গানের গলা, নাচ সবই ভালো করে রপ্ত করেছেন। নিজের দক্ষতায় টলিপাড়াতে বেশ জনপ্রিয়। পাশাপাশি নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে বেশ সক্রিয়। এই সোশ্যাল মিডিয়াতে অভিনেত্রী নিজের গায়ের রঙ নিয়েও বারবার নানা কটাক্ষের মুখে পড়েছেন তিনি। ট্রোলিং বহুবার হয়েছেন তেমনই মোক্ষম জবাব ও দিয়েছেন তিনি। প্রায়দিনই অচেনা অচেনা কিছু কুরুচিকর ব্যক্তিদের নানান কুমন্তব্য শুনতে হয় অভিনেত্রীকে, তবে এই মানুষদের নোংরা মানসিকতার সঙ্গে এখন অনেকটাই খাপ খাইয়ে নিয়েছেন শ্রুতি। কিছুদিন আগেই তাঁকে নিয়ে কুরুচিকর মন্তব্য সোশ্যাল মিডিয়ায় করার জন্য লালবাজার সাইবার সেলে অভিযোগ জানিয়েছিলেন।

এসবের মাঝেই আজ মহাষষ্ঠী। আজ এই শুভ দিনে অভিনেত্রী ত্রিনয়নী রুপে নিজের একটি ছবি শেয়ার করলে। লাল পাড়-অফহোয়াইট শাড়ি পরে মহিষের মাথার উপর বজ্রাসনে বসে রয়েছেন অভিনেত্রী। হাতে আলতা দেওয়া আর রয়েছে সোনালি রঙের ত্রিশুল। পিছনে ডাকের সাজের একটি চালচিত্র। আএ সামনে দেবীঘট। তাতে অর্পণ করা হয়েছে পদ্ম ফুক। অভিনেত্রীর কপালে তৃতীয় নয়ন আঁকা, আর কাজল কালো চোখ, নাকে নথ, গলায় রুদ্রাক্ষের মালা। এই সাজে শ্রুতি সাক্ষাৎ ত্রিনয়নী। মহাষষ্ঠীর দিন এই মোহময়ী রূপে আবির্ভূতা হলেন শ্রুতি। এই ছবি শেয়ারের সাথে সাথে অনুগামীরা ভালোবাসা জানিয়েছেন। নিমেষে ভাইরাল হয় এই ত্রীনয়নী থিমের নতুন ফটোসেশান।