Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ললিত মোদির সঙ্গে ডেটিং নিশ্চিত করার পর বোল্ড ছবি শেয়ার করেছেন সুস্মিতা সেন, দেখুন নায়িকার ছবি

Updated :  Sunday, July 17, 2022 4:05 PM

কয়েকদিন আগেই নিজের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে নিজেদের ঘনিষ্ঠ কিছু ছবি শেয়ার করে নিজেদের ভালোবাসার সম্পর্কের কথা জানিয়েছেন ললিত মোদী। প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদীর একটি পোস্টকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল মিডিয়ার পাশাপাশি সমগ্র নেটদুনিয়ায়। অভিনেত্রীর সাথে বেশ কয়েকটি ছবি শেয়ার করে ক্যাপশনে ললিত মোদিকে লিখতে দেখা গিয়েছিল, গ্লোবাল ট্যুর করে মালদ্বীপ থেকে ঘুরে সবে তারা লন্ডনে ফিরেছেন। অবশেষে একটা নতুন জীবন শুরু করলেন তারা। অভিনেত্রীকে নিজের অর্ধাঙ্গিনী হিসেবেও উল্লেখ করেছিলেন তিনি।

ললিত মোদীকে আইপিএলের জনক বলা হয়। উল্লেখ্য, টি-টোয়েন্টি ক্রিকেট শুরু হয়েছিল এনার হাত ধরেই। তবে পরবর্তীকালে ললিত মোদীর বিরুদ্ধে টাকা তছরূপের অভিযোগ উঠেছিল। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পরেই তদন্ত শুরু হয়েছিল। তবে তদন্ত শুরু হওয়ার পরই দেশ ছেড়ে লন্ডনে ঠাঁই নিয়েছিলেন তিনি। এখনো পর্যন্ত সেখানেই রয়েছেন ললিত মোদী। তবে আপাতত সুস্মিতা সেনের সাথে নিজের সম্পর্ককে ঘিরেই চর্চায় তিনি।

নিজেদের সম্পর্কের কথা সকলকে জানানোর পরেই অভিনেত্রী নিজের একটি বোল্ড ছবি সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে নিয়েছেন। ছবিতে সমুদ্রের ধারে একটি সাদা নেটের কাফতান পরে সমুদ্রের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। ছবিটি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, শান্তির মাঝে আওয়াজকে শেষ করার শক্তি। শেষে সমস্ত নেটনাগরিকদের ভালবাসাও জানিয়েছেন তিনি।

এরপর অভিনেত্রীকে আরও একটি ছবি শেয়ার করতে দেখা গিয়েছে যেখানে নিজের দুই মেয়ের সাথে ছিলেন অভিনেত্রী। ছবিটি কোন এক রেস্তোরাঁয় তোলা হয়েছে, তা দেখেই বোঝা যাচ্ছে। এই ছবিটি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, বিয়ে কিংবা আংটি বদল ছাড়াই তিনি ভালোবাসায় পরিবেষ্টিত রয়েছেন। পাশাপাশি এও বলেছেন, ইতিমধ্যেই তিনি নিজের জীবন নিয়ে অনেক বিশ্লেষণ দিয়ে দিয়েছেন। এবার রোজের জীবন ও কাজে ফেরার সময় হয়েছে তার। শেষে যারা তার খুশিটা সবসময় খুশি মনে গ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। তাদের প্রতি জানিয়েছেন ভালোবাসাও। আপাতত, ললিত মোদীর সাথে সম্পর্কের পাশাপাশি অভিনেত্রী নিজের এই মন্তব্য ও ছবির সূত্র ধরেই চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন।