Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Bhojpuri: নিরাহুয়ার সঙ্গে রোমান্টিক হয়ে পড়লেন অভিনেত্রী অক্ষরা সিং, মধ্যরাতে করলেন দুর্দান্ত রোমান্স

Updated :  Wednesday, March 20, 2024 4:35 PM

ভোজপুরি অভিনেতা দীনেশ লাল যাদব ওরফে নিরাহুয়া এখন ভারতের সবথেকে জনপ্রিয় তারকাদের মধ্যে একজন। শুধুমাত্র ভোজপুরি সিনেমাতেই তিনি স্টার্টডোম অর্জন করেননি, রাজনীতিতেও তিনি বেশ সক্রিয় এখন। তার অনেক গান কোটি কোটি ভিউ পেয়ে গিয়েছে ইতিমধ্যেই। তাকে নিয়ে চর্চা সব জায়গায়। অন্যদিকে তিনি আবার ভক্তদের কাছে একটি নতুন গান উপস্থাপন করে ফেলেছেন যাতে থেকে ভোজপুরি লেডি স্টার অক্ষরা সিংয়ের সাথে দেখা যাচ্ছে। সম্প্রতি নিরাহু আর নতুন গান রাত দেড় বাজে সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয় হয়েছে। এসআরকে মিউজিকের অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছে যেখানে তাকে সহ অভিনেতার সাথে রোমান্টিক ভূমিকায় দেখা গিয়েছে।

দীনেশ লাল যাদব নিরহুয়া এবং প্রিয়াঙ্কা সিং এই গানটি যৌথভাবে গিয়েছেন। প্রেমে কষ্টের কথা বলছেন এই গানের মধ্যে অভিনেতা। গানটি শুটিং হয়েছে রাত্রিবেলা দেড়টার সময় এবং তখন অক্ষরা সিংহের সাথে রোমান্স করছে নিরাহুয়া। এই ভিডিওটি রোমান্সে ভরপুর এবং এতে দুই তারকার রসায়ন দুর্দান্তভাবে দেখা গিয়েছে।

এই গানটি ভোজপুরি সিনেমা জান লেবু কা থেকে নেওয়া হয়েছে যেখানে অক্ষরা এবং নিরাহুয়া প্রধান ভূমিকায় অভিনয় করছেন। এই গানের সুর দিয়েছেন ওম ঝা এবং কথা লিখেছেন আশুতোষ তেওয়ারি। নিরাহুয়া সাতাল রাহে অ্যালবামের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়ার পর এখন এই অভিনেতা এমপি হয়েছেন। তার গান প্রতিদিন সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয় হচ্ছে। কিছুদিন যাবত সিনেমা থেকে অব্যাহতি নেওয়ার পরে আবারো তিনি তার সব থেকে পছন্দের অভিনেত্রী আমরপালী দুবের সঙ্গে নতুন করে সিনেমা শুরু করছেন।