Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

(Viral Video) শিকারী পরিণত হল শিকারে! চিতাবাঘ ও কুমিরের রোমহর্ষক লড়াই দেখে চমকে যাবেন

Updated :  Thursday, August 17, 2023 8:16 PM

আধুনিক ডিজিটাল জীবনে আট থেকে আশি এখন সকলের কাছেই স্মার্টফোন এবং ইন্টারনেট পরিষেবা থাকে। ইন্টারনেট জগত এখন বিশ্বের এক প্রান্তে বসে থাকার কোন মানুষের সাথে অন্য প্রান্তের যোগাযোগ মুহূর্তের মধ্যে করিয়ে দিতে পারে। ইন্টারনেট দুনিয়াতে মাঝে মাঝে এমন কিছু দেখা যায় যা দেখে চক্ষু চড়কগাছ হতে বাধ্য হয় সাধারণ মানুষের। বিশেষ করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে রকমারি ভিডিও ভাইরাল হয়। মাঝে মাঝে এই ভাইরাল ভিডিওর তালিকায় জায়গা করে নেয় বিভিন্ন মানুষের প্রতিভার ভিডিও।

মাঝে মাঝে এই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বিভিন্ন পশুপাখির ভিডিও। পোষ্যদের অবাক করা কীর্তি মন জয় করে নেয় নেট নাগরিকদের। তবে মাঝে মাঝে এই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বিভিন্ন সাপের ভিডিও। আবার কখনও ভাইরাল হয় বন্য পশুর অবাক করা কার্যকলাপ। বেশিরভাগ মানুষ চোখের পলক ফেলতে পারেন না সিংহ, চিতা, প্যান্থার, কুমিরের মতো প্রাণীদের ভিডিও দেখার সময়। সম্প্রতি চিতাবাঘ ও কুমিরের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়া দরবারে ব্যাপক ভাইরাল হচ্ছে যা দেখে গা শিউরে উঠতে পারে আপনারও।

এবারের ভাইরাল হওয়া কিছু ছবিতে দেখা গিয়েছে এমন এক রোমহর্ষক শিকারের ভিডিও যা দেখে চক্ষু চড়কগাছ হবে আপনার। এই ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে একটি চিতাবাঘ নদীর ধারে বসে আছে। হটাৎ করে এক কুমির অতর্কিত আক্রমন করে ওই চিতাবাঘকে নদীতে টেনে নিয়ে যায়। তবে এখানেই শেষ নয়। এরপর হয় আসল টুইস্ট। দেখা যায় ওই কুমিরকে মুখে চেপে ধরে নদী থেকে বেরিয়ে আসছে ওই চিতাবাঘ। এককথায় বিশ্লেষণ করলে বলা যায় শিকারির শিকার হয়েছে। এই ভাইরাল ভিডিওটি rabrakha567 নামক একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে। এখন পর্যন্ত এই ভিডিওটি ৪.২ লাখ মানুষ লাইক করেছেন।